“চিনি” শেষ হতে না হতেই বলিউডে ঝাঁপ মারলেন ধারাবাহিকের প্রধান নায়িকা! হিন্দি ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা মিলবে তার!

ধারাবাহিক (Television Serial) হলো বর্তমান সময়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। ধারাবাহিকগুলি রয়েছে বলেই প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। বিনোদন জগতের (Entertainment world) অনেকটা জুড়েই রয়েছে এই ধারাবাহিকগুলি। প্রতিদিনের বিনোদন বলতে তো আমরা এই ধারাবাহিক গুলি বুঝি। কয়েক দশক ধরে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে আসছে। বর্তমানে তো বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয় একাধিক চ্যানেলের মাধ্যমে।

সেরকমই স্টার জলসার পর্দার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক হলো চিনি। কিছুদিন আগেই এই ধারাবাহিক শেষ হয়েছে স্টার জলসার পর্দায়। তার জায়গায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ। চিনি ধারাবাহিকের লেখিকা ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। আর লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক মানেই সুপারহিট। এবারে এই ধারাবাহিকের নায়িকা পাড়ি দিচ্ছে হিন্দি ধারাবাহিকের জগতে।

চিনি ধারাবাহিকের নায়িকা হিন্দি সিরিয়ালে

এর আগেও বাংলা থেকে বহু অভিনেতা অভিনেত্রী হিন্দি টেলিভিশনের পর্দায় পাড়ি দিয়েছেন। অনেকেই বলিউডের বড় পর্দাতেও কাজ করছেন সেই তালিকা রয়েছে টোটা রায় চৌধুরী, স্বস্তিকা মুখার্জী, কঙ্কনা সেন শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত আরো অনেকে। আর হিন্দি টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে অদ্রিজা রায়, দেবচন্দ্রিমা সিংহ রায়, ক্রুশাল চক্রবর্তী সহ আরো অনেককে।

এবারে চিনি ধারাবাহিকের নায়িকা পাড়ি দিচ্ছে হিন্দি টেলিভিশনের পর্দায়। হিন্দি টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হলো দুর্গা। এই ধারাবাহিক ফিরতে চলেছে চিনি ধারাবাহিকের নায়িকা। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই ধারাবাহিক হিন্দিতে সম্প্রসারিত হয় কালার্স হিন্দি চ্যানেলে। সেখানেই দেখা যাবে নায়িকাকে।

আরও পড়ুন: টলিপাড়ায় জোর গুঞ্জন! চুপি চুপি বিয়ে সারলেন প্রতীক সোনামণি? কি জানালেন অভিনেত্রী!

চিনি ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী বিজয়লক্ষী। তবে ভিলেন চরিত্রে অভিনয় করে সকলের থেকে প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী মধুরিমা বসাক। মধুরিমাকেই এবারে হিন্দি টেলিভিশনের পর্দায় দেখা যেতে চলেছে। হিন্দি টেলিভিশনের পর্দায় কাজ করার জন্য ব্যাপক উৎসাহী মধুরিমা। খুব শীঘ্রই ধারাবাহিকে দেখা যাবে মধুরিমাকে। মধুরিমা বাংলা ধারাবাহিককে অভিনয় করার পাশাপাশি ওয়েব সিরিজ এবং বড় পর্দাতেও কাজ করেছেন। এবারে হিন্দি টেলিভিশনের পর্দায় ডেবিউ করতে চলেছেন মধুরিমা।

Back to top button