টলিপাড়ায় জোর গুঞ্জন! চুপি চুপি বিয়ে সারলেন প্রতীক সোনামণি? কি জানালেন অভিনেত্রী!

এই মুহূর্তে টলিপাড়ায় (Tollwood) কান পাতলেই শোনা যাচ্ছে বিয়ের সানাই। বিয়ে করছেন একের পর এক টলি তারকারা। বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের পছন্দের এবং কাছের মানুষের সাথে সাত জন্ম থাকার শপথ নিয়ে সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেতা-অভিনেত্রীরা। অভিনেতা-অভিনেত্রীদের নতুন জীবনের উদ্দেশ্যে তাদের ভাগ করে নেওয়া ছবি এবং ভিডিও গুলির কমেন্ট বক্স শুভ কামনায় ভোরে তুলছেন ভক্তরা। এর মাঝে শোনা গেল এক বিরাট খবর।

চুপি চুপি সাত পাকে বাঁধা পড়েছেন প্রতীক সোনামণি? টলিউডের বাংলা ধারাবাহিক জগতের একজন অন্যতম অভিনেতা হলেন প্রতীক সেন (Pratik Sen) এবং জনপ্রিয় অভিনেত্রী হলেন সোনামণি সাহা (Sonamoni Saha)। মোহর, এক্কাদোক্কা প্রভৃতি ধারাবাহিকে একসাথে কাজ করতে দেখা গিয়েছে এই জুটিকে। মোহর ধারাবাহিক থেকেই এই জুটিকে ভীষণ পছন্দ করেছেন দর্শক মহল। তাদের একসাথে দেখতে খুবই পছন্দ করেন ভক্তরা।

বর্তমানে অভিনেতা প্রতীক সেনকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ানে প্রধান নায়কের ভূমিকায় এবং অভিনেত্রী সোনামণি সাহাকে দেখা যাচ্ছে স্টার জলসারই আরো এক জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহের প্রধান অভিনেত্রীর ভূমিকায়। তারা দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তবে এর মাঝেই টলিপাড়ায় জোর গুঞ্জন সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা-অভিনেত্রী?

এর আগে বহুবার এই সোনাতিক জুটিকে নিয়ে অনেক গুঞ্জন রটেছে টলিপাড়ায়। শোনা গিয়েছে প্রতীক সোনামণি নাকি লুকিয়ে লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন। তবে সামনাসামনি কোনদিনও এইসব নিয়ে অভিনেতা অভিনেত্রীর কাউকেই মুখ খুলতে দেখা যায়নি। তবে এইবার শোনা যাচ্ছে সবার আড়ালে চুপি চুপি বিয়েটা সেরেই ফেলেছেন তারা! তবে কি সত্যিই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে দর্শকদের এই প্রিয় জুটি?

আরও পড়ুন: প্রিয়রঞ্জনের ভয়ংকর রূপটা দেখে ফেলল গৌরব! ছেলের সামনে বাবার কুকীর্তি ফাঁ’স করল ঝিলিক! জমে গেল আজকের পর্ব

না, এমন কোন তথ্যই অভিনেতা বা অভিনেত্রী জানাননি। তারা সব সময় নিজেদেরকে একে অপরের ভালো বন্ধু হিসেবে পরিচয় দিয়েছেন। অভিনেতা-অভিনেত্রীর মধ্যে প্রেম এবং বিয়ে সবটাই একটা ধারণা মাত্র। এই নিয়ে প্রতীক এবং সোনামণি কেউই মুখ খোলেননি। যদি সত্যিই দর্শকদের প্রিয় এই সোনাতিক জুটি বাস্তব জীবনেও জুটি বাঁধেন তাহলে কেমন লাগবে দর্শকদের?

Back to top button