ভেনিসে গিয়ে খুঁজে পেলেন মনের মানুষ! প্রথমবার বিদেশি প্রেমিককে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র!

টলিউডের কন্ত্রভার্সিয়াল কুইন যদি কাউকে বলা হয় তাহলে প্রথমেই উঠে আসে শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) নাম। বিভিন্ন বিষয়ে তিনি যতবারই মুখ খুলেছেন সেই কথাটা নিয়ে তৈরি হয়েছে তুমুল সমালোচনা। রাজনৈতিক বিষয় হোক বা টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) কোন বিষয় যখনই তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, সত্যি কথা বলেছেন ততবার তাকে কোণ ঠাসা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু শ্রীলেখা কখনোই চুপ থাকেনি। বরাবরই সত্যিটাকে সত্যি বলে প্রকাশ করেছেন এবং সত্যি বলতে কখনো পিছপা হননি।
টলিউড ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন শ্রীলেখা। তবে শেষ কয়েক বছর তাকে, টেলিভিশনের পর্দায় বা বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। হতে পারে তার এই সত্যি কথা বলা, বেফাঁস মন্তব্যের কারণেই তিনি কাজ পান না। তবে সেই নিয়ে কখনোই আক্ষেপ ছিল না শ্রীলেখার। এর আগেও একাধিকবার টলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
তবে এসবের থেকেও শ্রীলেখার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার চর্চা হয়েছে। অভিনেত্রীর একাধিক প্রেমিকের কথা বহুবার উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। একবার এক সাক্ষাৎকারে শ্রীলেখা নিজেই তার বিদেশি প্রেমিকের কথা জানিয়েছিলেন। ২০২১ সালে সেই ছবির স্ক্রিনিং-এর জন্যই ভেনিসে পৌঁছেছিলেন অভিনেত্রী। এক পরিচিতর অনুরোধে ডেটিং সাইটে প্রোফাইল খুলেছিলেন তিনি, সেই সূত্রেই ডেভিড নামের তরুণের সঙ্গে আলাপ হয় শ্রীলেখার।
প্রথমদিন ভেনিসের নদীর ধারে রাত ১২টায় দেখা হয় দুজনের। ওখানে বসে প্রচুর গল্প করেছিলেন দুজনে। শ্রীলেখা বলেন, ‘আমি ওখানে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকছিলাম, আমাকে ও দরজা অবধি ছাড়তে এসেছিল। তবে আমরা হাগাহাগি, চুমাচুমি কিছু হল না, আর আমার মাথায় ও স্কোর করল’। এরপর খানিক সচেতনভাবে বলেন,’বাকিটা ব্যক্তিগত আর কিছু বলব না। তবে আমার জন্য ও রান্না করেছিল’। সঞ্চালিকা অতি উৎসাহিত হয়ে বিস্তারিত জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘ও এসে আমার জন্য আমার অ্যাপার্টমেন্টে রান্না করেছিল। টেবিলটাও সাজিয়ে দিয়েছিল’।
আরও পড়ুনঃ নেশার ঘোরে ঋষিকে সবকিছু বলে ফেলল উজি! ভালোবাসায় প্রতারিত হয়ে দুই বোনকে শাস্তি দিতে এবারে নতুন খেলায় মাতলো ঋষি! দুর্ধর্ষ আজকের পর্ব
২০১৩ সালে স্বামী শিলাদিত্য স্যন্যাল এর সাথে বিবাহ বিচ্ছেদ হয় শ্রীলেখার। তারপর থেকে কোনরকম বিবাহিত সম্পর্কে জড়াননি অভিনেত্রী। একাই মেয়েকে নিয়ে দিন কাটিয়েছেন। একাধিকবার অভিনেত্রীর জীবনে প্রেম এসেছে ঠিকই কিন্তু কোন প্রেমই শেষ পর্যন্ত পরিণতি পায়নি।

