‘শাড়িতেই নারী’, ওয়েস্টার্ন সাজ ছেড়ে বাঙালির ঐতিহ্য শাড়িতে সেজে উঠলেন সৃজলা

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলিতে শুধু যে একাধিক নতুন ধারাবাহিক আসে তা কিন্তু নয় তার পাশাপাশি দর্শকদের (Audience) মনে জায়গা করে নেয় নতুন নতুন অনেক অভিনেতা অভিনেত্রী। প্রথম ঝলকেই দর্শকদের প্রিয় হয়ে যান তারা। নিজেদের দক্ষতা এবং প্রতিভা দিয়ে ধীরে ধীরে শীর্ষে উঠতে থাকেন এই তারকারা। এমনই এক অভিনেত্রী হলেন সৃজলা গুহ (Srijla Guha)

ধারাবাহিক প্রেমী কিন্তু সৃজলাকে চেনেন না এমনটা হতেই পারে না। গ্ল্যামার ওয়ার্ল্ড অর্থাৎ বাংলা বিনোদনের রূপালী জগতে যে সমস্ত নায়িকারা নিত্যদিন দর্শকদের মন জয় করে চলেছে তাদের মধ্যে একজন অন্যতম তারকা হলেন সৃজলা গুহ। রূপে-গুনে দুই দিক থেকেই অসামান্য তিনি। অল্প কিছুদিনেই দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন তিনি।

অভিনয়ের সাথে সাথে মডেলিং এও তার দখল খুবই পোক্ত। বেলি ডান্সে তার দক্ষতা না দেখলে বিশ্বাস করা যায় না। মন ফাগুন ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই অভিনেত্রী। এইবার এই সুন্দরী অভিনেত্রী বাঙালি আনায় ভরপুর এক নতুন লুকে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও পোস্ট করেন। এই ভিডিওটিতে অভিনেত্রী সৃজলা ওয়েস্টার্ন শর্টস, ফ্রক ছেড়ে শাড়ি পরে একেবারে অন্যভাবে সেজে উঠেছেন। বাঙালির ঐতিহ্য শাড়ি। শাড়ি পরে যে কোন নারী অনন্যা হয়ে ওঠতে পারেন। অভিনেত্রী সৃজলাও শাড়ি পরে হয়ে উঠেছিলেন অপরূপা।

বাঙালি দর্শক তাকে এর আগে তেমন একটা শাড়ি পরিহিতা অবস্থায় দেখেননি। তবে তার পোস্ট করা ভিডিওটিতে তাকে দেখে মুগ্ধ হয়েছেন বহু অনুরাগী। বহুদিন হলো কোন ধারাবাহিকে দেখা মেলেনি তার। তবে দর্শকরা চান খুব তাড়াতাড়ি যেন তাদের প্রিয় অভিনেত্রী ফেরেন টেলিভিশনের পর্দায়।

Back to top button