‘তোকেই তো নেশাখোর লাগছে, লোকের সংসার ভেঙে জীবনের জ্ঞান দিচ্ছে!’ মদ্যপ অবস্থায় ড্রাইভিং! কি বললেন কাঞ্চনপত্নী শ্রীময়ী?

গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyi Chattaraj)। অনেক বাধা-বিপত্তি কটাক্ষের সম্মুখীন হওয়ার পর সুখের সংসার গড়ে নিয়েছেন দুজনে। বিয়ের পর থেকে নানানরকম সমালোচনা, ট্রোলের শিকার হতে হয়েছে দুজনকে। বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। সেই সমস্ত খারাপ দিকগুলো পেছনে সরিয়ে রেখে এগিয়ে চলেছে নিজেদের সুন্দর জীবনের দিকে। তাঁদের বয়সের ফারাক নিয়েও চলেছে নানা চর্চা। এসব তর্ক বিতর্কের মাঝেই কাঞ্চন শ্রীময়ী সুখের সংসার করছে।

এরই মধ্যে তাদের কন্যা সন্তান এসেছে ঘরে, হয়েছে তার মুখেভাত। যা নিয়ে বর্তমানে গোটা পরিবারে হই হই চলছে। সেভাবে দেখতে গেলে গোটা বছর তাই কাঞ্চন শ্রীময়ীর জীবনে অনেক বাধা, সমালোচনা, ট্রোলের মুখে পড়তে হয়েছে। তবে সেই সমস্ত কাটিয়ে সুখেই সংসার করছেন দুজনে।

তবে আবারো সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তারকা দম্পতিকে। সম্প্রতি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে শ্রীময়ী একটি ভিডিও পোস্ট করেন সেখানে ড্রিংক এন্ড ড্রাইভ নিয়ে কথা বলতে শোনা গেছে অভিনেত্রীকে। এমন অনেক ঘটনার কথাই আমরা জানি যেখানে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বিপদের মুখে পড়েছেন। তাদের জন্য ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ।

কিছুদিন আগেই টলিপাড়ার জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। ঠাকুরপুকুর এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন পরিচালক ও তার ধারাবাহিকের কয়েকজন কলাকুশলী। তার তাতেই মৃত্যু হয় এক সাধারণ মানুষের। যা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা সোশ্যাল মিডিয়া। তবে কি কাঞ্চন শ্রীময়ীও এবারে সেরকমই কোনো ঘটনার শিকার হলেন?

আরও পড়ুনঃ ‘প্রেম ততক্ষণ ভালো, যতক্ষণ অব্দি না মানসিক যন্ত্রণা দিচ্ছে…’- প্রেম নিয়ে কি অভিজ্ঞতা ফুলকির? বন্ধুত্ব থেকে প্রেম সব নিয়ে অকপটে দিব্যানী!

আসলে না তেমনটা কিছুই হয়নি, ওই ঘটনা কি কেন্দ্র করে শ্রীময়ী একটি ভিডিও বানিয়ে সকলের কাছে অনুরোধ করেছিলেন মদ্যপ অবস্থায় কেউ যেন গাড়ি না চালায়। কারণ মনুষ্য জীবন সবাই একবারই লাভ করে, আর মানুষের জীবন খুব দামী। তাই সেটা এভাবে নষ্ট করা একেবারেই উচিত নয়। তাই সকলকেই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে বলেছেন এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন। তিনি এবং কাঞ্চন কখনো এই ধরনের কাজ করেনি, তাই এই কাজ করা থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন।

Back to top button