‘ছাঁকনি দিয়ে বাদ দেবো বিষা’ক্ত মানুষদের…’- নতুন বছরে মেয়েকে নিয়ে নতুন প্রতিজ্ঞা শ্রীময়ীর! কী করতে চলেছেন অভিনেত্রী?

বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে শ্রীময়ী চট্টরাজের জীবন যেন একদিকে অভিজ্ঞতার ঝুলি, অন্যদিকে নতুন করে শুরু করার সাহস। চলতি বছরে তাঁকে ঘিরে কটাক্ষের শেষ ছিল না। কখনও ব্যক্তিগত জীবন, কখনও স্বামী কিংবা ছোট্ট মেয়েকে নিয়ে কটু মন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে। যদিও অনেক সময়েই তিনি চুপ থাকেননি, তবু কিছু কথা মনের ভেতরে রয়ে যায়। নতুন বছরে তাই পুরনো কষ্ট ঝেড়ে ফেলে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

বর্ষশেষে মেয়েকে নিয়ে একটি মিষ্টি ভিডিও শেয়ার করে শ্রীময়ী জানান, নতুন বছরে তাঁর মেয়ে নাকি নিজেই প্রতিজ্ঞা করেছে দুষ্টুমি করবে না। খাওয়ার সময় বা ঘুমের সময় আর কাউকে জ্বালাতন করবে না এবং খুব ভালো মেয়ে হয়ে থাকবে। মায়ের মুখে এমন কথা শুনে ছোট্ট কৃষভির হাসি যেন মুহূর্তে সব ক্লান্তি ভুলিয়ে দেয়। শিশুটি হয়তো সবটা বোঝে না, কিন্তু তার সরল হাসিই শ্রীময়ীর কাছে সবচেয়ে বড় শক্তি।

এই আবেগঘন মুহূর্তের মাঝেই শ্রীময়ী নিজের প্রতিজ্ঞার কথাও জানান। তিনি স্পষ্ট বলেন, যাঁরা আত্মীয় বা পরিচিত হয়েও তাঁদের কষ্ট দিয়েছেন, নতুন বছরে সেই সমস্ত টক্সিক মানুষকে জীবনের ছাঁকনি দিয়ে বাদ দেবেন। আর নেতিবাচক সম্পর্ক ধরে রাখার কোনও মানে নেই বলেই মনে করেন অভিনেত্রী। নিজের পরিবার এবং মানসিক শান্তির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নতুন বছরে তাই শুধুমাত্র পজেটিভ মানুষদের নিয়েই হাসিমুখে এগিয়ে যেতে চান শ্রীময়ী। তিনি জানেন, জীবনে ধাক্কা আসতেই পারে, কিন্তু এবার থেকে সচেতনভাবেই দূরে থাকবেন সেইসব মানুষদের থেকে যারা বারবার কষ্ট দেওয়ার চেষ্টা করেন। নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াকেই তিনি এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুনঃ ‘শেষ বেলায় সঙ্গে শুধুই বাঁশ’- বর্ষশেষে আত্ম উপলব্ধির হাসি হাসলেন জীতু কমল!

প্রসঙ্গত, এই মুহূর্তে তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে অভিনয় করছেন শ্রীময়ী চট্টরাজ। তাঁর অভিনয় আবারও দর্শকদের মন জয় করেছে। সোশ্যাল মিডিয়ায় জীবনের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। তাই সম্প্রতি কৃষভির শরীর খারাপের খবরে অনুরাগীরাও চিন্তিত হয়েছিলেন। নতুন বছরে সবাই চাইছেন, শ্রীময়ী এবং তাঁর পরিবার শুধুই সুখ আর সুস্থতার মধ্যেই থাকুক।

Back to top button