‘আমার ভেতর কি করে একটা আস্ত মানুষ বেড়ে উঠলো?’- মা হতে চলেছে অভিনেত্রী! বিশ্বাস করতে পারেননি শ্রীময়ী!

টেলিভিশন জগতের (Bengali Television) একজন বিতর্কিত অভিনেত্রী হলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattaraj)। সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই সমালোচনার শিকার হয়ে থাকেন শ্রীময়ী। মাঝে মধ্যে তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা হয়। কাঞ্চন মল্লিকের সাথে বিয়ের পর থেকেই বারবার খবরের শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম।

এমনিও শ্রীময়ী কাঞ্চন যখনই মুখ খোলেন তখনই বিতর্কে সৃষ্টি হয়। তাদের বিয়ের সময় থেকে শুরু করে সন্তান জন্মানো পর্যন্ত তারা বিতর্কের মধ্য দিয়ে গেছেন। এখন তারা হট টপিক। কর্ম জীবন হোক বা ব্যক্তিগত জীবন শ্রীময়ী দুই জায়গাতেই বারবার ট্রোল হয়েছে। কিছুদিন আগেই স্টার জলসার একটি ধারাবাহিকের মাধ্যমে বেশ কয়েক বছর পর আবার কাম ব্যাক করতে দেখা গিয়েছিল কিন্তু সেই ধারাবাহিকও দুই তিনটে এপিসোড পড়ে আর টিকতে পারেনি অভিনেত্রী। সেই নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।

সম্প্রতি আরও এক সাক্ষাৎকারে মুখ খুলে বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। বর্তমানে স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করছেন শ্রীময়ী। কিন্তু তার মধ্যেও খবরের শিরোনামে উঠে আসে শ্রীময়ী কাঞ্চনের নাম। মাঝেমধ্যে তো শ্রীময়ী একাই চর্চার বিষয় হয়ে দাঁড়ায় নিজের কর্মকাণ্ডের জন্য। এবারে সেরকমই আরো একবার বিতর্কের মুখে জোড়ালেন অভিনেত্রী।

গত বছর ২রা নভেম্বর শ্রীময়ীর কোল আলো করে এসেছিল কৃষভি। কিন্তু অভিনেত্রী নাকি এখনো বুঝেই উঠতে পারেন না কিভাবে তারা সন্তান জন্ম হলো। কিভাবে তার ভিতরে একটা প্রাণ বড় হল। এই নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসাহাসি। এর আগেও নিজের সন্তান সম্পর্কে এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে এরকমই বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রী।

সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন, ‘যখন প্রথম আমার পেটে কৃষভি এলো আমি তখন বুঝতেই পারিনি। যখন আমি ডটটা দেখলাম তখন ওই ডটের মধ্যে যে একটা প্রাণ বড় হচ্ছে সেটা আমি জানতামই না। আমি ভাবতাম এই ডটে কি আছে। কিন্তু ওই ডটের মধ্যেই একটা প্রাণ বড় হচ্ছে সেটা আমি অনুভব করতে পারিনি। আমার পেটের ভেতর একটা গোটা আস্ত মানুষের শিরদাঁড়া, ব্রেইন, হাত-পা সব বেড়ে উঠছে এটা ভেবে আমি এখনও অবাক হই। আমি কাঞ্চনকে এখনো প্রশ্ন করি এটা কিভাবে সম্ভব।’ আর অভিনেত্রীর কথা শুনে তো সকলেই অবাক। বছর পর বছর ধরে যে ঘটনা ঘটে আসছে সেটা তিনি বিশ্বাসই করতে পারছেন না, আর এমন ভাবেই তিনি কথাগুলো বলেছেন যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুনঃ অর্থের অভাবে ভাল-মন্দ খাবার জুটত না! ছোটবেলার ভয়ংকর অর্থাভাব নিয়ে মুখ খুললেন উত্তম কুমারের নাতি অভিনেতা গৌরব চ্যাটার্জী!

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button