‘ক্লান্ত, কিন্তু হার মানিনি!’- টলিউডের নোংরা রাজনীতির বিরুদ্ধে সর্বদা সরব শ্রীলেখা মিত্র! এক মুহূর্ত থামেনি অভিনেত্রীর লড়াই! এই যুদ্ধে কাকে পাশে পেলেন শ্রীলেখা?

ধনতেরাস, কালীপুজো, ভাইফোঁটা—সব মিলিয়ে যখন বাঙালির ঘরে ঘরে উৎসবের আনন্দ, চারিদিকে আলো আর হইচই, তখন এক অন্যরকম অন্ধকারে ঢেকে গেল টলিউডের এক জনপ্রিয় মুখের মন। অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যিনি বরাবর নিজের স্পষ্টভাষী, নির্ভীক মনোভাবের জন্য পরিচিত, সেই তিনিই হঠাৎ করে এক আবেগঘন, বেদনাভরা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। উৎসবের উজ্জ্বলতা পেরিয়ে তাঁর কথায় ঝরে পড়ল আঘাত, ক্লান্তি, আর মানসিক অবসাদের ছায়া।

ফেসবুকে লম্বা পোস্টে শ্রীলেখা লিখেছেন, “সুন্দর, সুস্থ পরিবেশে বাঁচার চেষ্টা করাই আজ আশাতীত। সৎভাবে উপার্জনের ইচ্ছের কোনও দাম নেই এই রাজ্যে, এই টলিপাড়ায়। আমি ভুলতে বসেছি আমি একজন অভিনেতা, বা আমাকে ভুলতে বাধ্য করা হচ্ছে।” তারপরই আরও তীব্র সুরে তিনি যোগ করেন, “মহিলা হওয়ার কারণে আমার চরিত্র নিয়েই আক্রমণ চলছে। নিজের চেষ্টায় বাঁচতে চাওয়াটাই যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। ক্লান্ত হয়ে পড়ছি… আর লড়াই করতে পারছি না।” তাঁর পোস্টে যেন উঠে এল টলিউডের অন্তর্গত রাজনীতি, মানসিক নিপীড়ন আর প্রতিদিনের এক নিঃশব্দ সংগ্রামের প্রতিফলন।

বহু বছর ধরে শ্রীলেখা মিত্র তাঁর স্পষ্টবাদী ভাবমূর্তির জন্য নানা বিতর্কের কেন্দ্রে থেকেছেন। তিনি রাজনীতির হোক বা ফিল্ম ইন্ডাস্ট্রির—কোনও অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে কখনও পিছপা হননি। তবে এর ফলও তাঁকে ভোগ করতে হয়েছে। অনেকে বলেন, টলিউডের অভ্যন্তরীণ রাজনীতি তাঁকে ধীরে ধীরে কোণঠাসা করে দিয়েছে। “তেল মারতে পারেন না”, তাই কাজ পান না—এই অভিযোগ অভিনেত্রীর নিজস্ব মুখেই বারবার শোনা গিয়েছে। এমনকি, নিজে পরিচালনা করেও তাঁর ছবিগুলো উপযুক্ত হল পায় না, সঠিক প্রচারও হয় না।

তবে মুখে ‘আর লড়াই করতে পারছি না’ বললেও, যাঁরা শ্রীলেখাকে চেনেন, তাঁরা জানেন—এত সহজে হার মানার মানুষ নন তিনি। পোস্টের নিচে তাঁর অনুরাগীদের প্রতিক্রিয়াতেই ফুটে উঠেছে সেই বিশ্বাস। একজন লিখেছেন, “এই লজ্জা তোমার নয়, সেই শিল্পজগতের, যারা তোমাকে কোণঠাসা করেছে। তোমার সাম্প্রতিক ছবিটাই একমাত্র যার বিরুদ্ধে একটা নেতিবাচক রিভিউও নেই। তুমি ঠিক পথেই আছো, সময় বদলাবে।” আবার আরেকজন মন্তব্য করেছেন, “এই দায় সবার—যারা ওদের সঙ্গে থেকেছে, আর যারা চুপ করে সব দেখেছে। তবে ক্লান্ত হলে একটু বিশ্রাম নাও, কিন্তু লড়াই ছেড়ো না।”

আরও পড়ুনঃ বড়মার চরণেই বিসর্জন দিয়েছেন সমস্ত অহংকার! আমজনতার ভিড়ে মেঝেয় বসে মাতৃ বন্দনায় টলিউডের তারকাদম্পতি! 

আজ শ্রীলেখা মিত্রের এই পোস্ট যেন শুধু একজন শিল্পীর আর্তি নয়, বরং বহু অবহেলিত, উপেক্ষিত মানুষের কণ্ঠস্বর। যাঁরা নিজের যোগ্যতায় বাঁচতে চান, কিন্তু সিস্টেম তাঁদের বারবার থামাতে চায়। হয়তো এটাই শ্রীলেখার শক্তি—যন্ত্রণার মাঝেও তিনি নিজের কথা বলেন, প্রতিবাদ করেন, আলোড়ন তোলেন। কারণ তিনি জানেন, শেষ পর্যন্ত সত্যিই একদিন চাকা ঘুরবে।

Back to top button