বড়মার চরণেই বিসর্জন দিয়েছেন সমস্ত অহংকার! আমজনতার ভিড়ে মেঝেয় বসে মাতৃ বন্দনায় টলিউডের তারকাদম্পতি!

ধর্ম যার যার, কিন্তু বড়মা সবার—এই বিশ্বাসই যেন আরও একবার সত্যি হল কালীপুজোর রাতে। নৈহাটির বড়মার পুজোয় প্রতিবছর ভক্তদের ঢল নামে। দূরদূরান্ত থেকে ছুটে আসেন মানুষ, ভক্তির আবেগে মিলেমিশে একাকার হন সকলেই। সোমবার রাতেও সেই চেনা দৃশ্য—ভক্তদের মাঝে মেঝেতে বসে মাতৃআরাধনায় মেতেছেন টলিপাড়ার জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

নৈহাটির এই পুজো টলিউডে বহুদিন ধরেই বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। ছবি মুক্তির আগে আশীর্বাদ নিতে অনেক তারকাই হাজির হন বড়মার মন্দিরে। মাসখানেক আগেই দেবের সঙ্গে ‘ধূমকেতু’ রিলিজের আগে শুভশ্রীকে দেখা গিয়েছিল এখানে। সেই সময় তাঁদের উপস্থিতি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল জোর চর্চা। এবার স্বামী রাজকে পাশে নিয়েই কালীপুজোর রাতে আবারও বড়মার পুজোয় দেখা মিলল শুভশ্রীর। ভক্তদের সঙ্গে একসারিতে বসে তাঁরা মাতৃস্মরণে হাত জোড় করলেন—এই দৃশ্যই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা গিয়েছে শুভশ্রীকে একেবারে সাধারণ সাজে—হালকা গোলাপি শাড়ি, মুখে ন্যূনতম মেকআপ, কানে-গলায় গয়নার ছিটেফোঁটাও নেই। পাশে রাজ, পরনে কালো কুর্তা-পাজামা। দু’জনেই ভক্তদের সঙ্গে মেঝেতে কার্পেটের উপর বসে ঢাকের তালে তালে হাততালি দিচ্ছেন, মুখভরা ভক্তির হাসি। এই সরল, অনাড়ম্বর মুহূর্তই ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের হৃদয়। কেউ লিখেছেন, “এই জন্যই রাজ-শুভশ্রী আমাদের প্রিয়”, আবার কেউ বলছেন, “তারকাদের ভেতর এমন সরলতা দেখা বড়ই আনন্দের।”

রাজ-শুভশ্রীর আধ্যাত্মিক দিকের কথা নতুন নয়। তাঁদের আরবানার ফ্ল্যাটেই নিয়ম করে হয় নানা পুজো—রথযাত্রা, রাস পূর্ণিমা, লক্ষ্মী-গণেশ, সরস্বতী—সব উৎসবেই পূর্ণ আয়োজন থাকে। দুর্গাপুজোর পরপরই তাঁরা উজ্জয়িনির মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। তারপর ‘অনুসন্ধান’-এর প্রচার সেরে ভূত চতুর্দশীর দিন শুভশ্রী যান মালদায়, সেখানেও কালীপুজোর উদ্বোধনে ছিলেন উপস্থিত। ব্যস্ত শিডিউল সেরেই দীপাবলির রাতে রাজ ও দুই সন্তান ইউভান-ইয়ালিনির সঙ্গে ঘরোয়া আনন্দে সময় কাটিয়ে নৈহাটির উদ্দেশে রওনা দেন তিনি।

আরও পড়ুনঃ অপারেশন থিয়েটারে উকিল নিয়ে হাজির নতুন! কাউকে কিছু না বলে কমলিনীকে দিয়ে কিসে সই করালো সে? ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

বড়মার পুজোয় রাজ-শুভশ্রীর এই উপস্থিতি যেন আরও একবার প্রমাণ করল—তারকা হলেও তাঁরা ভক্তিতে, ভালোবাসায় একেবারে সাধারণ মানুষের মতোই। কৃত্রিমতার আড়ালে নয়, মন থেকে মায়ের আরাধনায় বিশ্বাস রাখেন এই দম্পতি। আর সেই অকৃত্রিম ভক্তির ছবিই আজ আলো ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোণে।

Back to top button