“এরা মানুষ বলার যোগ্য নয়” আরজিকর কান্ডে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বিস্ফোরক শ্রীলেখা মিত্র

আরজিকর হাসপাতালের (R.G.Kar Hospital) ঘটনা নিয়ে বর্তমানে তোলপাড় গোটা বাংলা। তারকা থেকে সাধারণ মানুষ সকলের মুখেই শোনা যাচ্ছে প্রতিবাদের বানী। প্রতিবাদের মিছিলে নেমে এসেছেন বিশ্ববাসী। এমনকি বাদ যাননি তারকারাও। ১৪ই আগষ্ট রাত্রে রাত দখল নেমে ছিলেন বিনোদন জগতের তারকারা। দুর্নিবার, তথাগত মুখার্জী (Tathagata Mukherjee), রণজয় বিষ্ণু (Ronojoy Bishnu), মধুমিতা সরকার (Modhumita Sarcar), সোহিনী সরকার (Sohini Sarcar) সহ বাংলা বিনোদন জগতের সকলের নেমে এসেছে রাজপথ। ধিক্কার জানিয়েছেন এই ঘটনার।

ঘটনার প্রতিবাদে সাধারণের সঙ্গে পা মিলিয়ে পথে নেমেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। কিন্তু এবার আরজিকর-এর এই নক্কারজনক ঘটনায় খোদ সকলের ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতেও ছাড়লেন না শ্রীলেখা। কিন্তু কেন কি এমন বলেছিলেন সৌরভ গাঙ্গুলি যার জেরে প্রতিবাদের সুর দেখা গেল শ্রীলেখার গলায়।

Bengali actress

আরজিকর কান্ডের প্রসঙ্গে কি বলেছিলেন সৌরভ গাঙ্গুলি?

সম্প্রতি আরজিকর-এর ঘটনায় মুখ খুলেছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছিলেন ‘আরজিকর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত, যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেওয়া যায়। সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা প্রয়োজন।’ তবে সঙ্গে তিনি এও বলেছেন ‘আরজিকরে যেরকম ঘটনা ঘটেছে, তা যে কোনও জায়গায় ঘটতে পারে। একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ভালো। বাংলা-সহ ভারতের সর্বত্র মহিলাদের সুরক্ষা আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে। যাতে এরকম ঘটনা বন্ধ করা যায়, তা নিশ্চিত করতে হবে।’

সৌরভ গাঙ্গুলির মন্তব্যের জবাবে কী বলেছেন শ্রীলেখা মিত্র?

১৪ আগষ্ট রাত দখল রাস্তায় নেমে এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্রের গলায় শোনা গেল প্রতিবাদী সুর। অভিনেত্রী বলেছেন “সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!… এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নিচে।”

আরও পড়ুন: অভিনেতা ভিক্টর ব্যানার্জীকে নিয়ে শোনা গেল বিরাট দুঃসংবাদ! শোকস্তব্ধ বাংলা বিনোদন জগৎ!

সামাজিক মাধ্যমে কি বলেছেন নেটিজেনরা?

শ্রীলেখা মিত্রের এই বক্তব্য ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। অভিনেত্রীকে সমর্থন করে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‘একদম ঠিক কথা বলেছো দিদি।’ কারোর বক্তব্য, ‘সৌরভ গাঙ্গুলির মতো স্বার্থপর আর আত্মকেন্দ্রিক ব্যক্তি আর দুটো হয়না। আগে খুব সম্মান করতাম। আর করিনা ছিঃ।’ আবার কারোর মন্তব্য ‘তুমি সত্যিই সাহসী দিদি।’ কয়েকজন এও লিখেছেন ‘সৌরভ গাঙ্গুলির মতামত দেখে খুবই মর্মাহত হলাম। তোমায় মন থেকে অনেক ভালোবাসতাম। তুমি খেলা ছেড়ে দিলে সেদিন থেকে আমিও ক্রিকেট দেখা বন্ধ করলাম। তুমি একজন আদর্শ মেয়ের বাবা। তোমার মুখে এই কথা টা শোভা পায় না।যে মেয়েটি এত নির্যাতন সহ্য করে মৃত্যুর কোলে ঢোলে পড়লো-তার জন্য একটুও কষ্ট হলো না তোমার?’ এরূপ অজস্র মন্তব্য উঠে এসেছে সামাজিক মাধ্যমের পাতায়।

Back to top button