অভিনেতা ভিক্টর ব্যানার্জীকে নিয়ে শোনা গেল বিরাট দুঃসংবাদ! শোকস্তব্ধ বাংলা বিনোদন জগৎ!

বর্তমানে উত্তাল পরিস্থিতি সারা বাংলায় জুড়ে। শোনা যাচ্ছে একের পর এক দুঃখের সংবাদ। যার জেরে অশান্ত গোটা বাংলা। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম, সর্বত্রই ছেয়ে আসে বাংলার পরিস্থিতির খবর। যার আঁচ পড়েছে বলিউডের (Bollywood)। মানুষের মন বর্তমানে বিষাদগ্রস্ত। তারই মাঝে বিনোদন (Entertainment) জগতে শোনা গেল দুঃসংবাদ। যা শুনে শক্তস্তব্ধ টলিউড (Tollywood)।
বাংলা সিনেমার জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অভিনেতা ভিক্টর ব্যানার্জী। তার অভিনয় বারবার মুগ্ধ করছে দর্শকদের। বাংলার পাশাপাশি হিন্দি, ইংরেজি, অসমীয়া সহ একাধিক ভাষার সিনেমায় সমানতালে অভিনয় করেছেন তিনি। বাংলাকে তিনি পোঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। আক্রোশ, একান্ত আপন, দেবতা, লাঠি, প্রতিদান, দুই পৃথিবী, আকরিক সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। শেষবার তাকে দেখা গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সিনেমা রক্তবীজে।
তবে ব্যক্তিগত জীবনে লাইমলাইট থেকে একদম দূরে থাকতেই ভালোবাসেন এই বর্ষীয়ান অভিনেতা। বিশ্ববন্দিত এই অভিনেতা বাংলা থেকে অনেক দূরে নিভৃতে বসবাস করেন। এর আগে ২০২২ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেইসময়ও খুব বেশি জটিলতা ছিলেন না তাঁর শরীরে, তবে ওই বছর ভিক্টর বন্দ্যোপাধ্যায় পরপর কোভিড ও ডেঙ্গুতেও আক্রান্ত হন, সেইসময় ভর্তি ছিলেন হাসপাতালে। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
কি হয়েছে অভিনেতা ভিক্টর ব্যানার্জীর?
তবে এবার অভিনেতার সম্পর্কে শোনা গেল বিরাট সংবাদ। সূত্রে খবর, মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার অভিনেতা ভিক্টর বন্দোপাধ্যায়। তার হার্টে ব্লকেজ মিলেছে, আপতত হাসপাতালে ভর্তি তিনি। জানা যাচ্ছে মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন এই বর্ষীয়ান অভিনেতা। সেখান থেকে দ্রুত দেরাদুনের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শুরুতে আইসিইউ-তে ভর্তি ছিলেন।
আরও পড়ুন: ফের বন্ধ হল রাহুল মুখোপাধ্যায়ের সিনেমা! এবার কি তবে বন্ধ হবে ধারাবাহিকের শুটিং?
বর্তমানে কেমন আছেন অভিনেতা ভিক্টর ব্যানার্জী?
তবে বর্তমানে অভিনেতা ভিক্টর ব্যানার্জীর শারীরিক অবস্থা স্থিতিশীল, তাই জেনারেল বেডে দেওয়া হয়েছে। আপতত কিছু হাসপাতালেই থাকতে হবে তাঁকে। দিন তিনেক আগেই হাসপাতালে ভর্তি হন অভিনেতা। চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৭৭ বছর বয়সী অভিনেতার অসুস্থতার খবরে স্বাভাবিক ভাবেই বিচলিত ভক্তকূল।

