‘এরপর তো বাড়িতে এসে ধ’র্ষণ করবে…মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত!’ কসবা কাণ্ডে মিছিলে নেমে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ! বিস্ফোরক শ্রীলেখা মিত্র!

টলিউডের কন্ত্রভার্সিয়াল কুইন যদি কাউকে বলা হয় তাহলে প্রথমেই উঠে আসে শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) নাম। বিভিন্ন বিষয়ে তিনি যতবারই মুখ খুলেছেন সেই কথাটা নিয়ে তৈরি হয়েছে তুমুল সমালোচনা। রাজনৈতিক বিষয় হোক বা টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) কোন বিষয় যখনই তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, সত্যি কথা বলেছেন ততবার তাকে কোণ ঠাসা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু শ্রীলেখা কখনোই চুপ থাকেনি। বরাবরই সত্যিটাকে সত্যি বলে প্রকাশ করেছেন এবং সত্যি বলতে কখনো পিছপা হননি।
টলিউড ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন শ্রীলেখা। তবে শেষ কয়েক বছর তাকে, টেলিভিশনের পর্দায় বা বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। হতে পারে তার এই সত্যি কথা বলা, বেফাঁস মন্তব্যের কারণেই তিনি কাজ পান না। তবে সেই নিয়ে কখনোই আক্ষেপ ছিল না শ্রীলেখার। এর আগেও একাধিকবার টলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
সেরকম এই টলিউডের পাশাপাশি রাজনীতির বিভিন্ন দিক নিয়েও একাধিকবার কথা বলেছেন তিনি। রাজনীতির সাথে সরাসরিযুক্ত না হলেও বামপন্থী দলকে সমর্থন করেন শ্রীলেখা। সে কথা কারোরই অজানা নয়। তিনিও বহুবার বহু জায়গায় সে কথা বলেছেন। আর এর আগেও বিভিন্ন সময়ে শাসকদলের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন তিনি। শাসকদলের সাথে যুক্ত বিভিন্ন অন্যায় কথা তুলে ধরেছেন তিনি।
সম্প্রতি সেরকমই কসবা কাণ্ডে ক্ষিপ্ত হয়ে রয়েছে গোটা রাজ্য। কলেজ পড়ুয়া এক ছাত্রীকে ইউনিয়নের কয়েকজন ছেলে মিলে লাগাতার কয়েক ঘন্টা ধরে ধর্ষণ করেছে। যার কারণে তোলপাড় গোটা রাজ্যে। কসবাকাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত মিছিল ছিল অভয়া মঞ্চের। গড়িয়াহাট থেকে মিছিল শুরু হয়েছিল। এদিনের মিছিলে ছিলেন বিনোদন জগতের বেশ কিছু পরিচিত মুখ। বাদশা মৈত্র, চন্দন সেন, দেবদূত ঘোষের সঙ্গে এই মিছিলে হেঁটেছেন শ্রীলেখা মিত্রও।
আরও পড়ুনঃ মোহনাকে মন থেকে মেনে নিল আদৃত! তবে কি হেরে গেল শুভলক্ষ্মী? নাকি গোপনে হাত মেলালো নায়ক-নায়িকা?
আর সেই মিছিলে সরাসরি মাননীয়া মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন শ্রীলেখা। জানান তার রাজ্যে কোন মেয়ে সুরক্ষিত নয়। না নিজের কাজের জায়গায়, না পড়াশোনার জায়গায়। এরপরে তো বাড়ির ভেতরে ঢুকে বাড়িতে থেকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করতে ভয় পাবে না কেউ। এই অবস্থায় মুখ্যমন্ত্রী যখন একটা রাজ্য চালাতে পারছেন না সুস্থভাবে তখন তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেন তিনি এই অবস্থায় পদত্যাগ করছেন না সেই প্রশ্ন তুলে ধরেছেন শ্রীলেখা। আর অভিনেত্রীর এই বক্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

