জীবনের সবথেকে বড় ভুল করে বসলেন শ্রীলেখা! নিজের ভুলের কথা সোশ্যাল মিডিয়াতে স্বীকার করলেন অভিনেত্রী!

শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), এই নামটা প্রায় দিনই উঠে আসে খবরে ছিল নামে অভিনেত্রী প্রায়শই নিজের নানান মন্তব্যের কারণে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। কখনো রাজনৈতিক মন্তব্য করে আবার কখনও ফিল্ম ইন্ডাস্ট্রির নানান বিষয়ে কথা বলে আলোচনায় চলে আসেন। নিজের বেফাঁস মন্তব্যের জন্য মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয়েছে তাকে। হারাতে হয়েছে কাজ। দীর্ঘদিন ধরে কাজে না পেয়ে বসে থাকতে হয়েছে বাড়িতে।

টলিউড ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন শ্রীলেখা। তবে শেষ কয়েক বছর তাকে, টেলিভিশনের পর্দায় বা বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। কয়েক বছরের অভিনেত্রী জীবনে অনেক ওঠা পড়া এসেছে। তার মধ্যে থেকে অভিনেত্রী সব থেকে বড় ধাক্কা পেয়েছেন নিজের বাবাকে হারিয়ে। দেখতে দেখতে দীর্ঘ চার বছর কেটে গেল অভিনেত্রীর বাবা মারা গিয়েছেন।

যেখানে বাবা তার কাছে সব ছিল। বাবা ছাড়া এক মুহূর্ত থাকতে পারতে না তিনি সেখানে বাবার মৃত্যুবার্ষিকী যে ভুলে যাবেন সেটা কোনদিনই ভাবতে পারেননি অভিনেত্রী। সমাজমাধ্যমে বড় ভুলের কথা নিজেই ভাগ করে নিলেন শ্রীলেখা। বাবার একটি ছবি পোস্ট করেছেন সেখানে রজনীগন্ধার মালা দিয়ে সাজানো ছবি। পাশে রজনীগন্ধার ‘স্টিক’। অভিনেত্রী লেখেন, ‘গতকাল যে ২৫ সেপ্টেম্বর ছিল তা একবারও মনে পড়ল না। ২৫ তারিখ বাবা চলে গিয়েছিল, সেটাও ভুলিনি। অথচ কালই যে বাবার মৃত্যুবার্ষিকী ছিল তা একবারের জন্যও মনে পড়ল না? ভাই ছবি পাঠাতে মনে পড়ল।’

শ্রীলেখা আরও লেখেন, ‘কী হয়েছে আমার? জানি না, ভাল লাগছে না। বাবা, তোমায় আমি ভুলিনি। এই যন্ত্রণা থেকে কোনও দিন মুক্তি পাব না। আমি অর্ধেক মরে বেঁচে আছি, তোমরা চলে যাওয়ার পর।’ নিজের ভুলের কথা এখনো মানতে পারছেন না অভিনেত্রী। কিভাবে তার দ্বারা এত বড় ভুল হল তা বিশ্বাসই করতে পারছেন না।

আরও পড়ুনঃ পরম? নাকি পিয়া? কার মতন দেখতে হয়েছে তাদের ছোট্ট সন্তান? প্রথমবার সমাজ মাধ্যমে ছেলেকে নিয়ে হাজির পরমব্রত-পিয়া!

স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে গিয়ে, সত্যের পথে দাঁড়াতে গিয়ে একের পর এক কাজ হারিয়েছেন অভিনেত্রী। বর্তমানে খুবই কম সংখ্যক কাজ হাতে আসে তার। তাই নিজের পোষ্য কুকুরের যত্ন নেওয়া এবং আরো নানান সামাজিক কাজে নিজেকে যুক্ত করেছেন। সেইসব নিয়েই দিন কাটছে শ্রীলেখার। যদিও কাজ না পাওয়া নিয়ে শ্রীলেখার কোন আক্ষেপ নেই।

Back to top button