তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু! রাজ চক্রবর্তীর সাথে ভোটের প্রচারে সবার প্রিয় মিঠাই!

Soumitrisha joined TMC: দেখতে দেখতে এক বছর হয়ে গেলো শেষ হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দার সম্প্রচারিত সবথেকে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। গোটা জি বাংলার ইতিহাসে সবথেকে বেশি দিন টিআরপি টপার হওয়া এবং সবথেকে বেশি দর্শকদের ভালোবাসা প্রাপ্ত ধারাবাহিকটি ছিল এই মিঠাই। দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকের প্রত্যেকটি অভিনেতা ও অভিনেত্রী।
প্রতিটি চরিত্রের পাশাপাশি যে দুটি চরিত্র দর্শকরা কখনো নিজের মন থেকে মুছে ফেলতে পারবে না সেগুলি হল ধারাবাহিকের নায়ক নায়িকার চরিত্র। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে নায়ক আদৃত রায় (Adrit Roy) এবং নায়িকা সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) উভয় তারকা, এক বিরাট সফলতা অর্জন করেছে এবং নিজের আগামী জীবনের পথকে মসৃণ করেছে।

এই ধারাবাহিকটি একেবারে একটানা ৫২ সপ্তাহ ধরে এই টিআরপি টপার এর জায়গা দখল করে থাকতে সক্ষম হয়েছিল। ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও, অভিনেত্রী সৌমিকে অর্থাৎ সবার প্রিয় মিঠাইকে এখনো অবধি দর্শকদের চর্চায় বারবার উঠে আসতে দেখা যায়। কখনো ভালো আবার কখনো মন্দ উভয় আলোচনা ও সমালোচনার মাঝেই জড়িয়ে থাকেন এই সৌমিতৃষা কুন্ডু।

আরও পড়ুন: প্রেম করছে পর্দার স্রোত! বাস্তবে কার সাথে প্রেম করছেন মিঠিঝোড়া খ্যাত স্বপ্নিলা চক্রবর্তী? এইবার নিজের মুখেই সেই রহস্য ফাঁস করলেন অভিনেত্রী!
এর আগে বহুবার অভিনেত্রীকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বহু প্রার্থী এবং দলনেতার সাথেই একসাথে ছবি প্রকাশ করতে দেখা গিয়েছে। পাশাপাশি তার মধ্যে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি এক গভীর শ্রদ্ধা রয়েছে সেটাও বারংবার অভিনেত্রীর ব্যবহারে প্রকাশ পেয়েছে। তখন থেকেই দর্শকরা বুঝতে পেরেছিলেন পরবর্তীতে হয়তো এই দলে যোগ দিলেও দিতে পারেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।

এবার রাজনীতিতে অভিনেত্রী সৌমিতৃষা?
এদিন ভোটের প্রচারে তৃণমূল দলের মুখপাত্র হয়ে জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সাথে দলের হয়ে প্রচার করতে দেখা গেল অভিনেত্রীকে। এই ভিডিওটি নিজেই নিজের সমাজ মাধ্যমে নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিতেই দর্শকদের মনে প্রশ্ন জেগেছে তবে কি সত্যিই এবার রচনা ব্যানার্জীর মতোনই তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী সৌমি? যতদূর জানা যাচ্ছে আপাতত দলে যোগ দেওয়ার কোন প্রমাণ বা নথি পাওয়া যায়নি। সম্পূর্ণভাবেই আন্তরিক ভালবাসা এবং বিশ্বাস থেকেই অভিনেত্রী তার প্রিয় দলের হয়ে জনগণের সামনে নিজেকে তুলে ধরেছেন। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে ভোট প্রচারে দেখা গেছে তাকে।

