প্রেম করছে পর্দার স্রোত! বাস্তবে কার সাথে প্রেম করছেন মিঠিঝোড়া খ্যাত স্বপ্নিলা চক্রবর্তী? এইবার নিজের মুখেই সেই রহস্য ফাঁস করলেন অভিনেত্রী!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় একেবারে জমি উঠেছে মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটি। মাত্র কয়েক মাস হয়েছে সম্প্রচার শুরু করেছে এই ধারাবাহিক। এর মধ্যেই দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন ধারাবাহিকের তিন নায়িকা। শক্তিশালী প্রতিপক্ষ থাকা সত্ত্বেও জোরদার লড়াই চালিয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি। টিআরপি তালিকায় একটু একটু করে নিজেদের তুলে ধরছে এই মেগা।

ধারাবাহিকের প্রধান নায়িকা আরাত্রিকা মাইতি হলেও এখানে তিন বোনের গল্পকেই সমান গুরুত্ব দিয়ে প্রদর্শন করা হচ্ছে। এই গল্পে সবার ছোট বোন হল স্রোত আর এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তীকে (Swapnila Chakraborty)। কিছুদিনের মধ্যেই তার সৎ সাহসী চরিত্র এবং স্পষ্টবাদী মানসিকতা মন জয় করে নিয়েছে দর্শকদের। এই দিন এক সাক্ষাৎকারে নিজের প্রেম সংক্রান্ত যাবতীয় গোপন রহস্য দর্শকদের সামনে ফাঁস করলেন অভিনেত্রী।

এই সাক্ষাৎকারে ধারাবাহিকের সেটে হওয়া একাধিক ঘটনা দর্শকদের সাথে ভাগ করে নিলেন অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী। তিনি জানান রাই অর্থাৎ আরাত্রিকা মাইতি পর্দায় তার দিদি হলেও বাস্তব জীবনে তিনি নিজেই রাইয়ের থেকে দুই বছরের বড়। যদিও সব জায়গাতে রাই অর্থাৎ আরাত্রিকা বেশি দিদিগিরি দেখায়। আরাত্রিকা আর বউমনি অর্থাৎ অভিনেত্রী পূজা এনারা দুজন তার সব থেকে কাছের বন্ধু হয়ে উঠেছে।

 

View this post on Instagram

 

A post shared by Swapnila chakraborty (@bristi_27)

কার সাথে প্রেম করছেন স্রোত?

কোথাও যাওয়ার হলে বা শুটিং প্যাকাপের পর সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া হয় অনেক মজা করা হয়। এখানে অভিনেত্রী জানান খুব তাড়াতাড়ি ধারাবাহিকের পর্দায় একটা ভীষণ রোমান্টিক পর্ব আসতে চলেছে। তাই কেউ জানো কোনভাবে মিস না করে। এই সূত্রে তাকে জিজ্ঞাসা করা হয় অভিনেত্রী নিজের জীবনে কতটা রোমান্টিক? প্রশ্নের উত্তরে স্বপ্নিলা চক্রবর্তী বলেন, “আমি ভীষণ সিঙ্গেল একটা মানুষ। আমার তো বৃষ্টি দেখলে ঘুমোতে ইচ্ছা করে। আমার মাথা মন সব সিঙ্গেল হয়ে গিয়েছে।”

শুধু তাই নয় তিনি জানান জীবনে প্রেম করার তার প্রবল ইচ্ছা। কেমন ছেলে পছন্দ করেন তিনি? অভিনেত্রী বলেন, “আমার তো ভাবতেও ইচ্ছা করে না এখন সেই নিয়ে। তবে খুবই প্রেম করতে চাই, মন থেকে চাই কিন্তু ছেলে একেবারেই পাচ্ছিনা। তবে যদি ছেলে পাই অবশ্যই প্রেম করবো।” অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী কী আদৌ সিঙ্গেল নাকি গোপন রাখতে চান নিজের সম্পর্ক? কি মনে হয় দর্শকমহলের?

Back to top button