অহংকারী তকমা দিয়ে হাত ছেড়েছে বন্ধুরা! ধেয়ে এসেছে সমালোচনার ঝড়! তবুও শিরদাঁড়া সোজা রেখে সফলতার শীর্ষে সৌমিতৃষা!

বর্তমান সময়ে টলিউডের (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের তালিকা অন্যতম একজন হলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ছোট পর্দা দিয়ে নিজের অভিনয় যাত্রা শুরু করলেও কয়েক মাস আগেই বড় পর্দায় ডেবিউ করেছেন সৌমিতৃষা। তার অভিনীত সর্বশেষ জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই (Mithai)। মিঠাইয়ের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি।

তবে সকলেই প্রিয় মিঠাই হয়ে ওঠার আগে অনেক পরিশ্রম করতে হয়েছে অভিনেত্রীকে। প্রথমদিকে ভিলেন চরিত্রে অভিনয় করতেন তিনি। তারপর ধীরে ধীরে নিজের অভিনয়ের দক্ষতায় পান নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ। এর আগেও বেশ কিছু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও মিঠাই যেন সৌমিতৃষার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। মিঠাইয়ের হাত ধরে একের পর এক বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে সুপারস্টার দেবের বিপরীতে অভিনেত্রীকে প্রধান ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এ ছাড়া আগামী দিনে বেশ কিছু ছবির কাজ রয়েছে অভিনেত্রীর হাতে। এমন কি কিছুদিন আগে হইচই এর একটি ওয়েব সিরিজেও দেখা মিলেছে সৌমিতৃষার। ইতিমধ্যেই দুটি ছবিতে কাজ করেছেন।

actress

তবে মিঠাই ধারাবাহিকের পর থেকেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে খুব চর্চা হত। অভিনেত্রী বড় পর্দায় কাজ করার পর তার একাধিক বন্ধুদের সঙ্গে বিচ্ছেদের খবর শোনা গিয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে অনেকেই এই অভিযোগ এনেছে। শোনা যায়, সাফল্যের সাথেই তার ঘ্যাম বাড়ছে। বন্ধুত্বে চির ধরার অভিযোগ উঠেছে। মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী যাদের সঙ্গে কাজ করতেন তাদের মধ্যে একাধিক সহ অভিনেতা অভিনেত্রীরা অভিযোগ তুলেছেন।

আরও পড়ুনঃ প্রকাশ্যে রায়চৌধুরী বাড়ির গোপন রহস্য! বদলে যেতে চলেছে রোহিত ফুলকির জীবন! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

অভিনেত্রীর একসময়ের অনেক কাছের বন্ধু ছিল অভিনেতা সায়ক চক্রবর্তী। তার সঙ্গে নাকি এখন অভিনেত্রীর মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। অন্যদিকে অভিনেত্রী অনন্যা গুহ সৌমিতৃষাকে খোঁচা দিয়ে যে একসময় অহংকারী অভিনেত্রী বলেছিলেন সে কথা বুঝতে দর্শকদের বাকি নেই। মিঠাই ধারাবাহিকে সৌমিতৃষার সহ অভিনেত্রী ছিলেন তন্বী লাহা রায় তিনিও এসময় নাকি অভিযোগ এনেছিলেন অভিনেত্রীর বিরুদ্ধে।

গত বছর অভিনেতা সায়ক চক্রবর্তী অভিনেত্রীর নাম না করেই অনেক কিছু বলেছিলেন। সায়ক এবং সৌমিতৃষা একসময় খুবই কাছের বন্ধু ছিলেন। কিন্তু চলতি বছরের শুরু থেকেই তাদের আর একসাথে দেখা যায়না। যা নিয়ে শুরু হয় গুঞ্জন। এই বছর ফ্রেন্ডশিপ ডে’তে সায়ক চক্রবর্তীর একটি পোস্ট যেন সেই গুঞ্জনে সিলমোহর দেয়। পোস্টে তিনি কটাক্ষ করে লেখেন, ‘কলকাতার টপ হিরোইন আনফলো করলো নাকি রে।’ যদিও কারও নাম সরাসরি উল্লেখ করেননি, তবুও সৌমিতৃষাকেই ইঙ্গিত করেছেন তা স্পষ্ট।

Back to top button