প্রকাশ্যে রায়চৌধুরী বাড়ির গোপন রহস্য! বদলে যেতে চলেছে রোহিত ফুলকির জীবন! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে লাবণ্য এবং পল্লব বাবু বাড়ি ফিরে আসার পর সবাই মিলে জমিয়ে আড্ডা, হইহুল্লোড় করতে থাকে। সঠিক প্রমাণ দিয়ে যে লাবণ্য এবং পল্লব বাবুকে বাড়িতে নিয়ে এসেছে ফুলকি তাই নিয়ে সকলে মেতে উঠেছে। এরই মধ্যে দেখানো হয় বাড়িতে এসে হাজির হয়েছে ঈশিতা। ঈশিতাকে দেখে তো সকলেই রীতিমতন অবাক হয়ে গেছে। ঈশিতা বলে তার সবার সাথে কিছু কথা আছে।

Bengali serial

ঈশিতা এসে সাহায্য চায় তাদের কাছে। ঈশিতা বলে তার নাকি মানসিক এবং শারীরিক অবস্থা এতটাই খারাপ যে পুলিশ তাকে জামিন দিয়েছে। তার জেল থেকে চিকিৎসা হওয়া সম্ভব নয় তাই জন্যই তাকে জেল থেকে বের হতে দিয়েছে। এখন যদি রায়চৌধুরী পরিবারে তাকে আশ্রয় না দেয় তাহলে সে বাঁচতে পারবে না। কারণ রুদ্রর লোক সবসময় তার উপরে নজর রাখছে। এই কথাটা সত্যি তবে অনেকেই ঈশিতার কে বিশ্বাস করতে চায় না। কিন্তু ঈশিতা কোথায় যাবে সে কথা ভাবতে থাকে।

রায়চৌধুরী বাড়ির বড় রহস্য এলো সামনে

আসলে ঈশিতাকে রুদ্রই পাঠিয়েছে। জেলে ঈশিতার সাথে দেখা করতে গিয়েছিল সে। আবারও ঈশিতাকে ভুলভাল বুঝিয়ে নকল রিপোর্ট পুলিশকে দেখিয়ে তাকে রায়চৌধুরী বাড়িতে পাঠায়। রুদ্র ঈশিতাকে নিজের স্বার্থের জন্যই রায়চৌধুরীর বাড়িতে পাঠিয়েছে সেটা ভালো মতোই বুঝতে পারছেন ঈশিতা। কিন্তু ঈশিতাও নিজের জায়গা পাকা করতেই এসেছে রায়চৌধুরী বাড়িতে।

আরও পড়ুনঃ শিরিনের ষড়’যন্ত্রে ভেঙ্গে পড়ল সুমেধা! র‍্যাম্পে ওঠার আগেই একি সর্বনাশ! ছেঁড়া কাপড় দিয়েই ম্যাজিক করল পারুল! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

অন্যদিকে হঠাৎ করেই লাবণ্য জানতে পারে অরুণা রায় চৌধুরী নামে এক মহিলার কয়েক বছর আগে এক কন্যা সন্তান হারিয়ে গিয়েছিল হাসপাতাল থেকে। কিন্তু সেই অরুনা রায় চৌধুরী যে রোহিতের মা সেটা জানতো না বাড়ির কেউই। তারপর বাড়ির সবার সামনেই রোহিতের মা শিকার করে তিনি সেই অরুণা। তবে কি সেই হারিয়ে যাওয়া মেয়ে ফুলকি? কি হবে আগামী পর্বে?

Back to top button