রায়ানকে সঠিক পথে আনতে এই প্রথম স্ত্রীয়ের অধিকার দাবি করল পারুল! শিরিনের ভূত তাড়াতে অন্যরূপে ধরা দেবে পারুল! ফাঁস আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল রায়ানকে নির্দোষ প্রমাণ করে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু হঠাৎ করে তাকে আটকায় দাদু। দাদু পারুলকে বলে বাড়িতে ফিরে যেতে, তিনি তার কথা ফিরিয়ে নিচ্ছেন। একথা শুনে তো পারুল অবাক হয়ে যায়। তিনি যতই রাগী হোক না কেন সবাই তাকে যতই ভিলেন ভাবুক না কেন কেউ ভালো কাজ করলে তাকে যোগ্য সম্মান দিতে জানেন তিনি। আর পারুল আজকে বসু বাড়ির মান সম্মান রক্ষা করেছে তার নাতিকে বাঁচিয়েছে। তাই দাদু পারুলকে ফিরিয়ে নিয়ে যেতে চায়।

Zee Bangla, Bengali Serial, Bengali Television, Parineeta, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা

এসব শুনে তো শিরিনের খুব রাগ হতে থাকে। শিরিন ভাবতে পারেনা পারুল আর রায়না আবার একসঙ্গে থাকবে। শিরিন রায়ানকে নিয়ে আবার তার ফ্ল্যাটে ফিরে যেতে চায়। রায়ানের উপর জোর খাটাতে থাকে। কিন্তু রায়ান বলে পরিবারের লোকজন ছাড়া একেবারেই একা সে। আজ যদি পরিবারের লোক না থাকতো তাহলে রায়ান কিছুতেই এখান থেকে বেরোতে পারত না। তাই সে পরিবারের সাথে ফিরে যেতে চায়। তবু শিরিন রায়ানের হাত ছাড়ছিল না। পরে রায়ানের মা এবং পিসিমণির ধমকে সরে আসি শিরিন।

তারপর পারুল দাদুকে জানায় যে বাড়িতে ফিরে যাওয়ার আগে একবার ওই প্রফেসরের বাড়িতে গিয়ে পারুল তাকে জানিয়ে আসতে চায়। দাদু পারুলের এই সিদ্ধান্তে বাধা দেয় না। এরপর সবাই মিলে রায়ান এবং পারুলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। পারুল প্রফেসরের বাড়িতে সব জানাতে যায়। প্রফেসর সব শুনে তো খুশি হয়। বাড়িতে সবাই পারুল এবং রায়ানকে বরণ করে ঘরে তোলে। পারুল বাড়ি ফিরে আসছে শুনে ঠাম্মিও ভীষণ খুশি।

আরও পড়ুনঃ ফুলকির বুদ্ধির কাছে হেরে গেলো ঈশিতা! সকলের সামনে ঈশিতার বি’ষ দাঁত ভেঙে গুঁড়িয়ে দিল ফুলকি! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

কিন্তু এসবের মাঝে আবারও শিরিন চলে আসে বসু বাড়িতে। রায়ানের উপর জোর খাটাতে থাকে যাবার জন্য।কিন্তু পারুল মাঝে বাধা হয়ে দাঁড়ায় এবং শিরিনকে সাবধান করে দেয়। আর রায়ানকেও বলে দেয় যেন খবরদার পরিবার ছেড়ে না যায় তাহলে এরপরে যা খারাপ হবে তা ভাবতেও পারছে না। শিরিনকে বাড়ি থেকে বের করে দিয়ে পারুল রায়ানকে জানায় এবারে পারুল তার স্ত্রীয়ের অধিকার দাবি করে রায়ানকে আটকাচ্ছে। আর রায়ান যদি কোন বাড়াবাড়ি করে তাহলে যেই পারুল রায়ানকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে এনেছে সেই পারুলই আবার পুলিশের কাছে গিয়ে কেস দেবে রায়ানের নামে।

Back to top button