“ঠিক এই কারণেই আমি প্রেমটা করি না”- ঠিক কি কারণে আজও একলা সৌমিতৃষা!

টেলিভিশনের পর্দা (Television Screen) থেকে জনপ্রিয়তা শুরু হল বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) দাঁপিয়ে কাজ করছেন সকলের প্রিয় মিঠাই রানী অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। মিঠাই ধারাবাহিকের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরেই টলিউডের বড়পর্দায় পা রেখেছেন অভিনেত্রী। প্রথম ছবিতেই কাজ করেছেন নিজের স্বপ্নের নায়ক টলিউডের সুপারস্টার দেবের সঙ্গে। টেলিভিশনের ছোট পর্দায় একাধিক ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষা। এমনকি ভিলেন চরিত্রেও দেখা গিয়েছে তাকে। তবে মিঠাই ধারাবাহিকের হাত ধরে যে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী তা সত্যিই তার জীবনটাই পাল্টে দিয়েছে।

মিঠাই ধারাবাহিককে অভিনয় করার সময় এবং তারপরে দর্শকদের বিপুল ভালোবাসা যেমন পেয়েছেন সৌমিতৃষা তেমনি হেটার্স সংখ্যাও কিন্তু ভালোই বেড়েছে। একাধিকবার অভিনেত্রীকে ট্রোল সমালোচনার শিকার হতে হয়েছে। নিন্দুকেরা প্রায়শই অভিনেত্রীর চরিত্র নিয়ে কথা বলেন। অনেকেই বলেন মিঠাই ধারাবাহিককে অভিনয় করার পর অহংকারী হয়ে গিয়েছেন তিনি। বড় পর্দায় কাজ পেয়ে ভুলে গিয়েছেন নিজের পুরনো বন্ধু-বান্ধবদের। বেড়েছে দম্ভ।

তার একাধিক প্রমাণও পাওয়া গিয়েছে বহুবার। কিন্তু এই নিয়ে অভিনেত্রী ততটা কখনোই মাথা ঘামাননি। তিনি নিজের লক্ষ্যে এখন স্থির, সামনে অনেক বড় লড়াই ধরেছে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। তবে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সমালোচনা তো থামেনা। সৌমিতৃষা কুণ্ডু যে রাজ্যের শাসশাসকদলের সমর্থক একথা সকলেরই জানা। নির্বাচনী প্রচার থেকে জোড়া ফুল শিবিরের বিভিন্ন দলীয় সমাবেশে তাঁকে দেখা গেছে। সেই নিয়েও বহুবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে।

সোজাসাপ্টা উত্তর দিলেন সৌমিতৃষা

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী সমালোচকদের নিয়ে মোক্ষম জবাব দিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন “আমি দেখেছি যারা অনেক উঁচু পর্যায়ে পৌঁছে গিয়েছে যার অনেক বড় মাপের মানুষ, তারা কখনো কাউকে নিয়ে সমালোচনা করেন না। বরং তাদের কাজকে সমর্থন করে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু যারা কাজ পায় না যাদের কোন কাজ নেই তারাই সমালোচনা করে বেড়ায়। ডিপ্রেশন থেকে এসব করে তারা। আসলে তারা কারো ভালো চোখে দেখতে পারে না।”

আরও পড়ুন: “কুড়ি টাকা বাঁচাতে হেঁটে অডিশন দিতে গেছি, মাকে চাকরি ছাড়তে হয়েছে”- কেমন ছিল মফস্বলের আরাত্রিকার রাই হয়ে ওঠার লড়াই!

বর্তমানে বড়পর্দার পাশাপাশি ওয়েব সিরিজ জগতেও পা রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার হইচইয়ের সিরিজ কালরাত্রি। এছাড়াও কিছুদিন আগেই তার নতুন ছবি ১০ই জনের ট্রেলার এবং পোস্টার লঞ্চ করেছে। সব মিলিয়ে অভিনেত্রী এখন দারুণ ব্যস্ত প্রমোশনের জন্য। আর অভিনেত্রী বরাবরই নিজেকে এরকম ব্যস্ত রাখতেই ভালোবাসে, সেটা আগেও জানিয়েছেন। অভিনেত্রী জানান মানুষ আজকাল খুব তাড়াতাড়ি বদলে যায়। সেজন্যই অভিনেত্রী এখনো প্রেম করেননি।

Back to top button