প্রিয় মানুষের সঙ্গে বৃন্দাবনে জন্মদিন পালন! কার হাত ধরে এই বিশেষ দিনটি উদযাপন করলেন সৌমিতৃষা কুণ্ডু?

বর্তমান প্রজন্মের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) অর্থাৎ সকলের প্রিয় মিঠাই। ছোট পর্দা থেকে বড় পর্দা বর্তমানে ওয়েব সিরিজ (Web Series) জগতে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। তার প্রথম ছবি ছিল অভিনেতা দেবের বিপরীতে প্রধান। ছবিটি ব্যাপক ভালোবাসা পেয়েছে দর্শকমহলে। সম্প্রতি অভিনেত্রীর দ্বিতীয় ছবি মুক্তি পেয়েছে। তার নতুন ছবি ১০ই জুন। ছবিতে সৌরভ দাসের (Sourav Das) সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাচ্ছে সৌমিতৃষাকে। এছাড়াও ওয়েব সিরিজ জগতে সৌমিতৃষার প্রথম ওয়েব সিরিজ কালরাত্রি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

দুদিন আগেই গিয়েছে অভিনেত্রীর শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে অসংখ্য ভক্তদের থেকে ভালোবাসা, অভিনন্দন পেয়েছেন অভিনেত্রী। কিছুদিনের মধ্যেই শুরু হবে তাঁর ‘কালরাত্রি ২’-এর শুটিং।‌ তার আগে নিজের জন্মদিনটা ভগবান কৃষ্ণের সঙ্গে কাটালেন সৌমিতৃষা। গত কয়েক বছর ধরেই তাঁর জন্মদিনটা তিনি পালন করছেন বৃন্দাবনে।

Soumitrisha Kundu, Bengali Film Industry, Bengali Television, Bengali Serial, Mithai, সৌমিতৃষা কুন্ডু, বাংলা চলচ্চিত্র, মিঠাই, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়া

 

অভিনেত্রী বরাবরই কৃষ্ণ ভক্ত। নিজের জন্মদিনটাও তাই ভগবানের সেবায় কাটালেন তিনি। ভক্তিভরে পুজো দিলেন মন্দিরে। তার ফাঁকে সমাজমাধ্যমে লাইভে এসেছিলেন তিনি। অনুরাগীদের শুভেচ্ছাবার্তার উত্তরও দিলেন সৌমিতৃষা। লাল সালোয়ারে কপালে তিলক এঁকে এদিন দেখা গেল অভিনেত্রীকে। কিন্তু কোন বিশেষ মানুষের সাথে এবারে বৃন্দাবনে সময় কাটালেন অভিনেত্রী, জানেন?

আরও পড়ুনঃ ন্যাড়া গোয়ালের পারুলকে দেখে রায়ানের চোখ ছানাবড়া! র‍্যাম্পে উঠে তাক লাগিয়ে দিল নায়িকা!

সৌমিতৃষার ভক্তরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে অভিনেত্রীর নিজের মনের মানুষের সঙ্গে সকলে পরিচয় করে দেবে সেটা জানার জন্য। অভিনেত্রীর কর্মজীবন নিয়ে যতটা আগ্রহী তার ভক্তরা ঠিক ততটাই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতেও বেশ কৌতুহল রয়েছে সকলের। অভিনেত্রী কোনো সম্পর্কে জড়িয়েছেন কিনা তার মনের মানুষ কে সবটাই জানতে ইচ্ছে করে ভক্তদের। বৃন্দাবনেও প্রতিবছরের মত এ বছর নিজের বিশেষ মানুষের সঙ্গে হাজির হয়েছিলেন সৌমিতৃষা।

জন্মদিনের আগেই তিনি সপরিবারে পৌঁছে যান বৃন্দাবনে। শিবরাত্রিও বৃন্দাবনেই কাটাবেন বলে ঠিক করেছেন তিনি। প্রতিবছর এই দিনটা নিজের পরিবারের সাথেই কাটান অভিনেত্রী। অভিনেত্রীর জীবনে এখনো মনের মানুষের দেখা মেলেনি। ভক্তরা খুব করে চাইছেন যাতে অভিনেত্রীর জীবনেও বিশেষ একজন মানুষ আসুক।

Back to top button