বিশ্ব বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস! নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ! অনুষ্ঠানে থাকছেন কারা? রয়েছে বিশেষ চমক!

সময়ের স্রোতে কেটে গেল পাঁচটি বছর। তবু মন থেকে মুছে যায় না বাংলা চলচ্চিত্রের নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০২০ সালের ১৫ নভেম্বর তিনি চলে যাওয়ার পর শোক নেমেছিল পুরো বাংলা সংস্কৃতি জগতে। সেই কিংবদন্তিকে স্মরণ করতেই শুরু হয়েছে বিশেষ উদ্যোগ—‘সৌমিত্র সম্মান’। ‘তিন ভুবনের পারে’ নামের এই অনুষ্ঠানেই দেখা মিলবে সৌমিত্রের এক অন্য দিকের। সিনেমা, থিয়েটার এবং কবিতা—এই তিন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখা শিল্পীদের সম্মান জানানো হবে এদিন।

অনুষ্ঠানের নির্দেশক জয় দত্তগুপ্ত জানান, “গান, নাটক, গল্প, আবৃত্তি—সব মিলিয়ে আমরা খুঁজে বের করব সেই অজানা, অচেনা সৌমিত্রদাকে।” বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলা নানা শিল্পীদের সীমিত সাধ্যে শ্রদ্ধা জানানোই এ অনুষ্ঠানের লক্ষ্য। চলচ্চিত্র বিভাগে সম্মানিত হতে চলেছেন মাধবী মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও যীশু সেনগুপ্ত। নাটকের জগৎ থেকে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদার, আর কবিতায় শ্রীজাত ও সুবোধ সরকার পাবেন বিশেষ স্বীকৃতি।

মঞ্চ আলোকিত করবেন শোভনসুন্দর বসু, সাহেব চট্টোপাধ্যায় এবং সৌমিত্র-কন্যা পৌলমী বসু। পৌলমী জানালেন, বাবার সঙ্গে তাঁর ৩৭ বছরের নাট্যযাত্রার অজস্র গল্প সে দিন উঠে আসবে মঞ্চে। এমনকি সৌমিত্রের অভিনীত নাটকের কয়েকটি অংশও পরিবেশন করবেন তিনি।

শোভনসুন্দর বসুর সঙ্গেও ছিল প্রয়াত অভিনেতার গভীর সম্পর্ক। সেই স্মৃতি ধরে তিনি বললেন, মেদিনীপুরের বাড়িতে সৌমিত্রদার আগমন ও তার পরের দিনগুলোর স্মৃতি এখনও উজ্জ্বল। আবৃত্তি নিয়ে তাঁর অমূল্য পরামর্শগুলি জীবনের সঞ্চয়। অনুষ্ঠানমঞ্চে তিনি পাঠ করবেন সৌমিত্রের কিছু অনালোচিত লেখা।

আরও পড়ুনঃ ঋষি উজির বিয়ের আগেই ঘটে গেলো বিরাট চমৎকার! উজির সামনে উঠে এলো কঠিন সত্যি! দুর্ধর্ষ আজকের পর্ব

১৬ নভেম্বর রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে এই স্মরণীয় আয়োজন। সৌমিত্র চট্টোপাধ্যায় শুধু একজন অভিনেতা নন—তিনি ছিলেন বাংলা শিল্প সংস্কৃতির অন্যতম স্তম্ভ। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় শূন্যতা। তবে তাঁর কর্ম, তাঁর সৃষ্টি ও তাঁর স্মৃতিকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে বাংলা—আর সেই পথের এক গভীর শ্রদ্ধা জ্ঞাপনই হবে ‘তিন ভুবনের পারে’।

Back to top button