ঋষি উজির বিয়ের আগেই ঘটে গেলো বিরাট চমৎকার! উজির সামনে উঠে এলো কঠিন সত্যি! দুর্ধর্ষ আজকের পর্ব

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার। আর এই ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ভানু যখন নকল পুলিশ সিকিউরিটি গার্ড সমস্ত কিছু সাজাচ্ছিল তখনই তাকে দেখে ফেলে শঙ্খ। আর তাকে দেখে দেখে ব্যাপক সন্দেহ হয়। তার তাই জন্য আসল ঘটনাটা জানতে ভানুর মুখোমুখি হয়ে দাঁড়ায়। কোনরকম মিথ্যে বলে ভানু পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

ওদিকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে এসেছে ঋষির বাড়ির লোকজন। ঋষির গায়ের হলুদ দিয়েই হবে উজির গায়ে হলুদ। উজি বারবার তার আগে নিশাকে জানিয়েছে গায়ে হলুদ হয়ে যাওয়া মানে অর্ধেক বিয়ে তাই যে করে হোক তাদের সেই গায়ে হলুদটা আটকাতেই হবে। নিশা সেই মতো প্ল্যান করে গায়ে হলুদের বাটি বদলে দেওয়ার কথা দেয়। কিন্তু সবাই মিলে এমনভাবে উজিকে ঘিরে ধরে যে নিশা সেই সুযোগটাই পায় না। সেই ভাগ্যের ফেরে ঋষির গায়ের ছোঁয়ানো হলুদ দিয়ে উজির গায়ে হলুদ হয়। আর এই সব কিছুই উজির কাছে ভীষণই অস্বস্তিকর লাগছিল।

ওদিকে সন্ধ্যেবেলা কনের সাজে সেজে ওঠে উজি। বোনকে দেখতে এসে নিশা তো চোখ ফেরাতে পারছে না। কিন্তু উজি জানায় সে এভাবেই আর বেশিক্ষণ নাটক করতে পারছে না। নিশা কাজ তাড়াতাড়ি সেরে যেন এখান থেকে তাকে নিয়ে যায়। নিশা ঋষি দিদির গয়নার ব্যবসার দোকান থেকে গয়না লুট করার প্ল্যানে বেরোচ্ছে। উজি বারবার তার দিদিকে না করা সত্ত্বেও কোন কথা শোনে না সে বেরিয়ে যায় বোনকে রেখে। ওদিকে ঋষির বোন মাসি সকলে এসে উজিকে দেখে তো অবাক। ঋষির বোন বারবার বলতে থাকে তার দাদা উজিকে কতবার দেখতে চাইছে। সে আর অপেক্ষাই করতে পারছে না। উজি ভাবতে থাকে এখান থেকে বেরোবে কি করে।

আরও পড়ুনঃ নিজের মায়ের মুখ দেখতে চায় না বুবলাই! হাসপাতালে কমলিনীর সঙ্গে একি করলো বুবলাই! দুর্ধর্ষ আজকের পর্ব!

আর ওদিকে নিশা ছদ্মবেশে নিজের লোকজনদের নিয়ে পৌঁছে যায় ওই গয়নার দোকানে। সেখানে গিয়ে সকলকে বন্দুক দিয়ে প্রাণ মেরে ফেলার ভয় দেখিয়ে সমস্ত গয়না লুট করতে থাকে। ঋষির দিদিও সেখানে উপস্থিত ছিল। সকলেই তো ভয় পেয়ে যায় হাতে বন্দুক দেখে। নিশা সবকিছু লুট করে নেয় নিজের গাড়িতে। এদিকে নিশা তো সমস্ত কিছু লুট করে নিয়ে পালাতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়তে পড়তে নিজেই বিপদের মুখে পড়ে যায়। উজিও বিয়ের মন্ডপে পৌঁছে গিয়েছে। দেখা যাক কি হয় পরবর্তী পর্বে।

Back to top button