জমানো সব টাকা শেষ! এদিকে সামনেই বিয়ে! “ভোলে বাবা পার করেগা” বন্ধে অনিশ্চয়তার অন্ধকার! দুঃসময়ে চরম সংকটে অভিনেত্রী সোমাশ্রী!

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর পর আচমকাই বন্ধ হয়ে যায় ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি তৈরি করছিল লীনা গঙ্গোপাধ্যায়-এর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস। ফলে প্রযোজনার স্বাভাবিক গতিপথ থেমে যায় এবং একসঙ্গে কাজ হারান বহু শিল্পী ও টেকনিশিয়ান। হঠাৎ এই সিদ্ধান্তে ইন্ডাস্ট্রির একাংশের জীবনে নেমে আসে অনিশ্চয়তা।
এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী সোমাশ্রী চাকি। পর্দায় তিনি রাহুলের জেঠিমার ভূমিকায় ছিলেন। কিন্তু বাস্তব জীবনে এই সময়টায় তিনি আরও বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। কয়েক মাস আগেই স্বামীকে হারিয়েছেন তিনি, যার চিকিৎসার জন্য প্রায় সব সঞ্চয় শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় তাঁর সমস্যার মাত্রা আরও বেড়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থার কথা জানিয়ে সোমাশ্রী বলেন, সামনে তাঁর মেয়ের বিয়ে। ডিসেম্বর মাসে সেই আয়োজন করার কথা থাকলেও, বর্তমানে আর্থিক পরিস্থিতি নিয়ে তিনি গভীর দুশ্চিন্তায় রয়েছেন। একমাত্র এই ধারাবাহিকেই কাজ করছিলেন তিনি, তাই হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় আয়ও থেমে গেছে। নতুন কাজের জন্য চেষ্টা চলছে, কিন্তু এখনও কিছু নিশ্চিত হয়নি।
পরিস্থিতি আরও কঠিন হয়েছে কারণ তাঁর মেয়েও এই মুহূর্তে কর্মহীন। ফলে সংসারের দৈনন্দিন খরচ চালানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এত কিছুর মধ্যেও অভিনেত্রীর একটাই আশা, সহকর্মীর মৃত্যুর ন্যায়বিচার হোক। ব্যক্তিগত শোক ও পেশাগত অনিশ্চয়তা মিলিয়ে কঠিন সময় পার করছেন তিনি।
আরও পড়ুনঃ ‘আমি কাজ পাচ্ছি না নাকি করছি না…’ ‘অনেক কাজ পাচ্ছি কিন্ত…’ ‘এটা ১০ নাম্বার প্রজেক্ট, তাই এমন একজনের কাছে এসেছি…’ ‘নেক্সট যে কাজটা করতে চলেছি সেটা…’ কাজ না পাওয়া নিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিলেন শ্বেতা ভট্টাচার্য!
উল্লেখ্য, এই ধারাবাহিক ছাড়াও স্টার জলসার ‘চিরসখা’ সিরিয়ালটিও বন্ধ হয়ে গেছে। ফলে আরও অনেক শিল্পী এবং টেকনিশিয়ান সমস্যায় পড়েছেন। তবে অন্যদিকে, জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটি আবার নতুন করে শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই পরিবর্তনের ফলে ইন্ডাস্ট্রিতে কিছুটা স্বস্তির আশা তৈরি হলেও, অনেকের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

