স্বামীর মৃত্যুতে তছনছ জীবন, একের পর এক ধারাবাহিক থেকে বাদ… চোখের জল মুছে হৃদয়ের কথা শোনালেন সোমা চক্রবর্তী

টেলিভিশনের পর্দার (Bengali Television) এক সময়কার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সোমা চক্রবর্তী (Soma Chakraborty)। দীর্ঘদিন ধরে বড়পর্দা এবং ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। তবে শেষ তিন চার বছর ধরে অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। যার জন্য দর্শক মহলে অভিনেত্রীর খোঁজ পরেছে। কেন দেখা যাচ্ছে না অভিনেত্রীকে, কিসের জন্য ধারাবাহিক জগৎ থেকে দূরে রয়েছেন কবে ফিরবেন এই সমস্ত প্রশ্ন উঠে এসেছে।

বর্তমানে বহু অভিনেতা অভিনেত্রী সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছেন। নতুনদের ভিড়ে তাদের মনে রাখছে না।এই নিয়ে বহু অভিনেতা অভিনেত্রীকে আক্ষেপ প্রকাশ করতে শোনা গেছে। তবে অভিনেত্রী সোমা ব্যক্তিগত কারণে জন্য এত বছর টেলিভিশন থেকে দূরে ছিলেন।

ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রীর স্বামী, সম্প্রতি হারিয়েছেন নিজের স্বামীকে। নিজেকে মানসিকভাবে তৈরি করছিলেন এতদিন তাই জন্য অভিনয় জগৎ থেকে দূরে সরিয়ে রেখেছিলেন নিজেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন এতদিন পর কাজে ফেরার অভিজ্ঞতা কেমন। স্টার জলসার আসন্ন নতুন ধারাবাহিক বুলেট সরোজিনীতে বিশেষ চরিত্রে ফিরছেন অভিনেত্রী।

অভিনেত্রীকে প্রশ্ন করা হয় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে রিল দেখে অভিনয়ে সুযোগ দেওয়া হচ্ছে এই বিষয়টা তিনি কিভাবে দেখেন। অভিনেত্রীর কথায়, “রিলে অভিনয় করা আর একটা চিত্রনাট্যের উপর গল্পের উপর অভিনয় করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এখন যারা অভিনয় করতে আসছে তারা নিঃসন্দেহে ট্যালেন্টেড। কিন্তু আমার মনে হয় না রিল ভিডিওতে কয়েক সেকেন্ড অভিনয় করা আর ধারাবাহিকে অভিনয় করা এক।”

আরও পড়ুনঃ অঞ্জন চৌধুরীর বড় বউ থেকে পারমিতার একদিন! বড় বড় ছবিতে অভিনয় করে আজ বঞ্চিত টলিউড থেকে! বর্তমানে কেমন আছেন জনপ্রিয় অভিনেত্রী রত্না সরকার?

এছাড়াও এতদিন কাজ না করার প্রসঙ্গে তিনি বলেন, “আমি এতদিন নিজের ইচ্ছায় বিরতি নিয়েছি। আমার কাছে প্রচুর কাজের অফার এসেছে তারমধ্যেও কিন্তু আমি করিনি। বাড়ির পরিস্থিতি একেবারে ভালো ছিল না। তবে আমি টেলিভিশনের থেকে বেশি বড়পর্দায় কাজ করি তাই দীর্ঘদিন বাদেই টেলিভিশনে ফেরা হলো।”

Back to top button