এবার মিঠাইকে টেক্কা দিতে বিপরীতে শোলাঙ্কি! ছোট পর্দায় ধামাকা

বর্তমান সময়ে টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। ছোট পর্দা দিয়ে অভিনয় যাত্রা শুরু হলেও বর্তমানে বড় পর্দা একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন অভিনেত্রী। এছাড়াও ওয়েব সিরিজ জগতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন শোলাঙ্কি (Solanki Roy)। হইচই এর প্লাটফর্মে জনপ্রিয় কিছু ওয়েব সিরিজের কাজ করেছেন শোলাঙ্কি । মন্টু পাইলটের হাত ধরে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এছাড়াও ধারাবাহিক জগতে তার অভিনীত প্রতিটি ধারাবাহিক ছিল সুপারহিট।

স্টার জলসার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে নদী ধারাবাহিকের হাত ধরে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন শোলাঙ্কি। ওই ধারাবাহিকের হাত ধরেই পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা। এরপর প্রথমা কাদম্বিনী, গাঁটছড়ার মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকের ভালোবাসা জিতে নিয়েছেন আবারও। হইচই এর একসময়ের জনপ্রিয় ওয়েব সিরিজ মন্টু পাইলটের তার অভিনয় ছিল নজরকাড়া। ওই ওয়েব সিরিজের মাধ্যমে যেন আরো জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী।

স্টার জলসার ইচ্ছে নদী ধারাবাহিকে বিক্রম চ্যাটার্জির সঙ্গে শোলাঙ্কির জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে দর্শকের আবদারেই তাদের ছবি শহরের উষ্ণতম দিনে এসেছিল বড় পর্দায়। সেই ছবি ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। অভিনেত্রীর সাবলীল অভিনয়ের জন্য তাকে কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক প্রজেক্টে হাত দিয়েই পেয়েছেন সাফল্য।

শোলাঙ্কির মতো এরকম বহু অভিনেত্রী রয়েছেন যারা ছোট পর্দার সূত্র ধরে অভিনয় জগতে এসেছেন এবং তাদের অভিনয় এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে বড় পর্দায় কাজ করার সুযোগ পেয়েছেন তারা। তার মধ্যে অন্যতম একজন হলেন সৌমিতৃষা কুন্ডু। সৌমিতৃষাও ছোট পর্দার মাধ্যমে এসেছিলেন অভিনয় জগতে। তারপরেই সুযোগ হয়েছিল বড় পর্দায় দেয় কাজ করার। বর্তমানে বড় পর্দাতে চুটিয়ে কাজ করছেন। এখন তো পর্দার মিঠাই রাণী কেও টেক্কা দিয়ে চলেছে শোলাঙ্কি।

আরও পড়ুন: আবার নতুন বিপদের মুখোমুখি পর্ণা! নিম ফুলের মধু ধারাবাহিকে বিরাট ধামাকা

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে খুব শীঘ্রই শোলাঙ্কির বড় পর্দায় আরো একটি কাজ আসতে চলেছে। শোলাঙ্কির আপকামিং প্রজেক্ট হল ‘ভাগ্য লক্ষ্মী’। শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আবারো বড় পর্দায় নিজের নতুন কাজ নিয়ে ফিরবেন শোলাঙ্কি। ছবিতে শোলাঙ্কি অভিনয় করছেন তবে তার সাথে আর কে থাকছে, কার বিপরীতে কাজ করছেন, কবে ছবি মুক্তি পাবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Back to top button