আবার নতুন বিপদের মুখোমুখি পর্ণা! নিম ফুলের মধু ধারাবাহিকে বিরাট ধামাকা

বাংলার মেগা সিরিয়ালের জগতে দর্শকদের অন্যতম প্রিয় একটি ধারাবাহিক হলো জি বাংলা (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকের একান্নবর্তী পরিবারের গল্প শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। সৃজন পর্ণার জীবনের নানান ওঠাপড়ার গল্প তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকের মাধ্যমে। এই ধারাবাহিকটিও দেখতে দেখতে দু বছর হতে চলল।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল কিভাবে পর্ণা এবং পিকলু মিলে রাতের অন্ধকারে রেস্টুরেন্টে ঢুকে রেস্টুরেন্টের আসল মালিককে খুঁজে বার করেছে। রেস্টুরেন্টের বাইরে পুলিশ পাহারা থাকা সত্ত্বেও ইশার গুন্ডারা নজর রাখা সত্বেও পর্ণা তাদের চোখকে ধুলো দিয়ে খুঁজে বার করে আসল মাথাকে। ইশা যে ওই রেস্টুরেন্টের মালিক সে কথা জানতে পেরে পর্ণা পরেরদিনই প্রমাণ নিয়ে চলে যায় তারা নিউজ অফিসে। কিন্তু সেখানে গিয়ে পর্ণার বস অভিমুন্য পর্ণাকে জানিয়ে দেয় ইশার বিরুদ্ধে কোন নিউজ তারা করবে না। কারণ ইশা ইতিমধ্যেই তাদের নিউজ চ্যানেলের ৫০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। এ কথা জানার পর তো পর্ণা অবাক হয়ে যায়। সে কিছুতেই মানতে পারে না এই কথা। যেখানে এতদিন অভিমুন্য পর্ণার নিয়ে আসা সমস্ত নিউজ এক কথায় পাবলিশ করেছে, সেখানে তিনি যে এভাবে ইশার সঙ্গে দলবদল করে নেবে সেটা পর্ণা ভাবতেও পারেনি।

নিম ফুলের মধু আজকের পর্ব ২৩ সেপ্টেম্বর (Neem Phuler Modhu Today episode 23 September)

ধারাবাহিকের আজকের পর্বে দর্শক দেখতে পাবেন ইশাকে নিউজ অফিসে দেখার পর পর্ণা জানিয়ে দেয় সে আর এই অফিসে কাজ করবে না। অন্য কোন নিউজ চ্যানেলে এই খবর ছাপানোর জন্য নিয়ে যাবে সে। কিন্তু তখনও পর্ণা জানে না তার জন্য আরও একটি ধাক্কা অপেক্ষা করে আছে। অভিমুন্য পর্ণাকে জানিয়ে দেয় সে এই নিউজ চ্যানেল ছাড়তে পারবে না। কারণ পর্ণা যখন অফিসে জয়েন করেছিল তখন কন্ট্রাক্ট পেপারে স্পষ্ট লেখা ছিল ৬ মাসের নোটিশ পিরিয়ড ছাড়া পর্ণা কিছুতেই অফিস ছাড়তে পারবে না। যদি পর্ণা অফিস ছাড়তে চায় তাহলে তাকে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই কথা শুনে পর্না কি করবে আর কিছুই বুঝতে পারে না।

neem-phuler-modhu-today-episode-21-september

এদিকে ইশা মৌমিতা এবং অয়নকে এই সব কথা জানিয়ে দেয়। সঙ্গে আরো বলে তারা যেন পর্ণার কাজকর্মের উপরে নজর রাখে। এবার কিছুতেই পর্ণাকে জিততে দেওয়া যাবে না। পর্ণা কি করে ইশার হাত থেকে এবারে বেঁচে বের হয় সেটাই দেখবে সে। অন্যদিকে পর্ণা বাড়ি ফিরে সৃজন এবং বাড়ির সকলকে এই কথা জানায়। বাড়ির সকলেই তো পর্নার এই বিপদের কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়ে যায়। এতগুলো টাকা একসাথে কয়েকদিনের মধ্যে কিভাবে জোগাড় হবে সেটাই সকলে ভাবতে থাকে।

বাড়ির সবাই তখন এক এক করে বলতে থাকে তাদের কাছে অল্প যা টাকা জমানো আছে সবাই পর্ণাকে সেই টাকা দিয়ে সাহায্য করবে। আর সৃজন বলে পর্ণাকে বিপদের হাত থেকে বাঁচাতে সে লোন নেবে। পর্ণাকে কিছুতেই ওই নিউজ অফিসে কাজ করতে দেবে না সে। কিন্তু পর্ণা সৃজনের থেকে এতগুলো টাকা নিতে কুণ্ঠা বোধ করে। পর্ণা বলে এতগুলো টাকা সৃজনের থেকে কিছুতেই নিতে পারবে না। এসবের মধ্যে পর্ণার মাথায় আবারও একটা দারুন বুদ্ধি আসে। শাড়ির কথার এক্সিবিশনের সম্পর্কে সকলকে জানাই পর্ণা। পর্ণা বলে সামনেই পুজো আর পুজোর জন্য যদি শাড়ির কথার একটি এক্সিবিশন দেওয়া যায় তাহলে বেশ অনেকটা টাকা যোগাড় হওয়া সম্ভব সেই এক্সিবিশন থেকে। এই কথা শুনে মৌমিতা অয়ন পর্ণার প্ল্যান সম্পর্কে সবকিছু ইশাকে জানায়। পর্ণার প্ল্যান শুনে অবাক হয়ে যায় ইশা। পর্ণা কিভাবে আবার শাড়ির কথার সঙ্গে জড়িয়ে পড়লো সেটাই বুঝতে পারে না সে।

আরও পড়ুন: কীভাবে প্রেম হয়েছিল আদৃত কৌশাম্বীর? জানলে চমকে যাবেন আপনিও!

অন্যদিকে জোর কদমে এক্সিবিশনের আয়োজন শুরু হয়ে যায়। সকলেই হাতে হাতে পর্ণাকে সাহায্য করতে শুরু করে। আর ঠিক তখনই এসে হাজির হয় পর্নার অফিসের কলিগ সুরভী। সুরভীকে দেখে তাকে ভেতরে ডেকে নিয়ে বসায় পর্ণা। সুরভী এসে পর্ণার কাছে মন থেকে ক্ষমা চায়, তার অক্ষমতার জন্য। পর্ণার পাশে না দাঁড়াতে পারার জন্য। আড়াল থেকে সবকিছু শুনতে থাকে মৌমিতা। সুরভী জানায় পর্ণার এই কাজে তাকে সম্পূর্ণ সাহায্য করবে সে। এই সব কিছু শুনে ফেলে মৌমিতা। এবারে দেখার অপেক্ষায় ধারাবাহিকের আগামী পর্বে কি অপেক্ষা করছে দর্শকদের জন্য।

Back to top button