‘শাশুড়িমা আমাকে ভয় পায়’- বিয়ের এক বছর হতে না হতেই শাশুড়িকে হাতের মুঠোয় নিলেন সোহিনী সরকার!

গত বছর ১৫ই জুলাই সাত পাকে বাঁধা পড়েছে টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত জুটি সোহিনী সরকার (Sohini Sarkar) ও শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। কলকাতার একটি ফার্ম হাউসেই আইনি বিয়ে সেরেছেন সোহিনী শোভন। বিয়েতে খুব একটা বেশি আরম্বর ছিল না, মিডিয়ার প্রবেশ ছিল নিষিদ্ধ। নিজেদের কাছের আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে বিয়ের অনুষ্ঠানে সেরেছেন তারা। আইনি বিয়ের পাশাপাশি মালা বদল, সিঁদুরদানের মাধ্যমে বিয়ে বিয়ে সম্পন্ন হয় সোহিনী শোভনের। সোহিনী ঐদিন বিয়ের জন্য সোনালি পাড়ের মেরুন বেনারসি বেছে নিয়েছিলেন, শোভন পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবি, যাতে লাল সুতোর কাজ। সঙ্গে মেরুন রঙের পাঞ্জাবি বেছে নেন।
বিয়ের দিন একেবারে সাবেকি বাঙালি সাজেই ঐদিন সোহিনী এবং শোভন ধরা দিয়েছিলেন। কাছে আত্মীয়-স্বজনের পাশাপাশি টলিউড বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। ২০২৩ সালে আলাপ হয় সোহিনী শোভনের। এক বছরের মাথাতেই তারা বিয়ে করেন। প্রেম নিয়ে মুখ খুললেও বিয়ে নিয়ে কখনোই মিডিয়ার সামনে মুখ খুলতে চাননি সোহিনী।
চলতি বছর জুলাইতে তাদের দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ হবে। কেমন কাটছে সোহিনী সংসার? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন , ‘এখনই বেশি কিছু বলব না। কয়েকটা বছর যাক’। তবে শাশুড়ি মায়ের সঙ্গে নিজের সমীকরণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। বললেন, ‘আমার সংসারে শাশুড়ি-বৌমার রসায়নটা আলাদা। বাড়ি ফিরে ফ্রিজের কোন তাকে কী আছে, কী রান্না হল সেই নিয়ে আমি জিজ্ঞাসাবাদ শুরু করেদি। এই বাড়িতে আমার মা, আর ওই বাড়িতে আমার শাশুড়িমা আমাকে ভয় পায়। শোভন তো বলে কে শাশুড়ি, কে বউমা বোঝবার উপায় নেই’।
বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন দুজনে। সোহিনীর নতুন ছবি মুক্তি পেয়েছে গতকাল। বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। তাদের নতুন ছবির নাম অমর সঙ্গী। এবারে দেখার অপেক্ষা এই নতুন জুটিকে দর্শক কতটা ভালবাসা দেয়। নায়িক জানান, ‘এই ছবিটার সময়ই শোভনের সঙ্গে আলাপ, প্রেম। ইনফ্যাক্ট বিক্রমই প্রথম জানতে পেরেছে আমাদের প্রেমটার কথা’।
আরও পড়ুনঃ রাকার বিয়ে আটকাতে শত্রুদের বন্ধু বানালো পারুল! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
বর্তমানে সংসার কাজ দুই দিক সামলাচ্ছেন অভিনেত্রী। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছবি পোস্ট করেন দুজনে। দুজনের বিভিন্ন মুহূর্ত সাক্ষী থাকেন নেটিজেনরা। শোভন সোহিনীর বিয়ে নিয়ে প্রথম দিকে অনেক সমালোচনা, কটাক্ষ হয়েছিল। তবে সেসবকে পাত্তা না দিয়ে দিব্যি নিজেদের সংসার করে যাচ্ছেন শোভন সোহিনী।

