এটাও ভালবাসা? ব্রেকআপ হতে না হতেই নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লেন এই দুই তারকা!

চলতি বছর বিচ্ছেদ হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির অনেক তারকার। এই যেমন জিতু কমল এবং অভিনেত্রী নবনীতা দাস এখন ‘প্রাক্তন’ হয়ে গেছেন। চলতি বছর জুন মাসে নিজেদের বিচ্ছেদের কথা জানিয়েছেন টেলি অভিনেত্রী নবনীতা দাস। মাঝে তাদের নিয়ে দারুণ চর্চা শুরু হয়েছিল। তবে এখন তাদের পথ আলাদা।

এই বিচ্ছেদের কারণ প্রসঙ্গে অভিনেত্রী নবনীতা দাস জানিয়েছিলেন, জিতু নাকি তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি নিজের স্ত্রীকে একটুও সময় দিতে পারতেন না। এমনকি ইগোর সমস্যাও তাদের মধ্যে বিরাট বড় সমস্যা হয় দাঁড়িয়েছিল। আর সেই কারণেই তাদের পথ আলাদা হয়।‌ আবার নবনীতা অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের কথাও উঠে আসে।

দীর্ঘ প্রেম ভেঙেছে অভিনেত্রী সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর। বিয়ে পর্যন্ত এগিয়ে গিয়েছিল তাদের সম্পর্ক। তবে গতবছর‌ই রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে সোহিনী সরকারের। তবে শিলমোহর পড়েছে এই বছর। আর এখন টলিপাড়ায় জোর গুঞ্জন এবার নাকি গায়ক শোভন গাঙ্গুলীর প্রেমে পড়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, গুড্ডি খ্যাত অভিনেতা রনজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক সোহিনীর। কিন্তু গত বছর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের বিচ্ছেদের গুঞ্জন। কারণ সোহিনী সরকারের একটি পোস্ট। সোহিনীর ইনস্টা স্টোরি তখনই ইঙ্গিত দিয়েছিল ভেঙেছে সম্পর্ক। আর সেই ইঙ্গিতই সত্যি হয়েছে।

অন্যদিকে আবার এই বছর শুরুর দিকেই দীর্ঘ দিনের মাখো মাখো সম্পর্ক ভেঙেছে গায়ক শোভন গাঙ্গুলী ও নায়িকা স্বস্তিকা ঘোষের।উল্লেখ্য, বিগত তিন বছর যাবৎ নজরকাড়া ছিল শোভন-স্বস্তিকার প্রেম পর্ব। আর তারপর হঠাৎই সম্পর্কের ছন্দপতন। স্বস্তিকা নাকি চেষ্টা করেছিলেন নিজেদের তিন বছরের এই প্রেমের সম্পর্কটিকে বাঁচানোর। কিন্তু সব চেষ্টাই বৃথা হয়েছে।

Swastika-Sovan-Sohini: 'মনের ভিতর এলোমেলো…!', শোভন-সোহিনীর 'প্রেম' নিয়ে বিষাদ 'ঝিলমিল' স্বস্তিকার? খুললেন মুখ - Swastika Dutta's video goes viral, netizen thinks she is down on Sovan ...

প্রথমে ইমন তারপর স্বস্তিকা আর এখন সোহিনী। রীতিমতো রুমাল বদল করার মতো প্রেমিকা বদল করছেন শোভন। অন্যদিকে কম যান না সোহিনীও। এতদিন চাপা চাপা থাকলেও এখন খুল্লাম খুল্লা প্রেম করছেন শোভন-সোহিনী। জন্মদিনের পার্টি থেকে কালীপুজো সর্বত্রই দুজনে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছবি দিচ্ছেন। এরাই নাকি এতদিন পর্যন্ত অন্য দুজন মানুষকে মন দিয়ে ভালবাসতেন। আর বার বার এই প্রেমিক প্রেমিকা বদল দেখে নেটিজেনরা বলছেন এটাও নাকি ভালোবাসা?

Sohini- Sovan Relationship: স্বস্তিকা অতীত! এবার সোহিনীর সঙ্গে প্রেম করছেন শোভন? - Sohini sarkar Sovan ganguly Relationship rumours after breakup with ranojoy bishnu swastika dutta sovan sohini dating rumours ...

Back to top button