‘ওর পরে আমাদের ইন্ডাস্ট্রিতে আর কোনও প্রতিষ্ঠিত নায়ক নেই…’ অঙ্কুশ নাকি একমাত্র নায়ক! ট্রোলের মুখে ঐন্দ্রিলা!

ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রেম নতুন কিছু নয়। এইরকম নানান ঘটনা ঘটে আসছে কয়েক বছর আগে থেকেই। সেরকমই টলিউডের একটি জনপ্রিয় জুটি হল অঙ্কুশ ঐন্দ্রিলার (Ankush-Oindrila) জুটি। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক রয়েছে দুজনে। একসঙ্গে ছবিতে অভিনয়ও করেছেন তারা। নিজেদের প্রেম নিয়ে কখনোই লুকোছাপা করেনি অঙ্কুশ (Ankush Hazra) বা ঐন্দ্রিলা (Oindrila Sen) কেউ। তাদের প্রেমের সম্পর্ক বহুদিনের কিন্তু বিয়েটা কবে তাই নিয়ে দর্শকমহলে একাধিক প্রশ্ন ওঠে মাঝেমধ্যে।

ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে ঐন্দ্রিলার আলাপ হয় অঙ্কুশের সঙ্গে। অঙ্কুশ ইন্ডাস্ট্রিতে অনেক পরে আসলেও তার সঙ্গে ঐন্দ্রিলার কেমিস্ট্রি কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠেছে অল্প সময়ের মধ্যেই। দীর্ঘ ১৩ বছর ধরে একে অপরের সঙ্গে সাক্ষাৎকারে বহুবার তাদের খুনসুঁটি মাখা প্রেম ধরা পড়েছে। অঙ্কুশ ঐন্দ্রিলার ভক্তরা কিন্তু অধীর আগ্রহে সেই দিনটার জন্যই অপেক্ষা করছেন যেই দিনটা দুজনকে একসঙ্গে ছাদনা তলায় দেখবেন তারা।

এরই মধ্যে অঙ্কুশকে নিয়ে ঐন্দ্রিলার বিস্ফোরক মন্তব্য ঝড়ে তুলেছে সোশ্যাল মিডিয়াতে। আমরা প্রত্যেকেই অঙ্কুশকে একাধিক কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে দেখেছি। তবে সেভাবে অঙ্কুশের কোন ছবি আজ অব্দি সুপারহিট হয়নি। বক্স অফিস বিশেষ সারা ফেলতে পারেনি। সেই তুলনায় ঐন্দ্রিলা আজ পর্যন্ত যে কটা ধারাবাহিককে অভিনয় করেছেন সব কটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। যদিও ঐন্দ্রিলা শিশু শিল্পী হিসেবে একাধিক বাংলা ছবিতে কাজ করেছে।

‘ওর পরে আমাদের ইন্ডাস্ট্রিতে আর কিন্তু কোনও প্রতিষ্ঠিত নায়ক নেই…’ একটি সাক্ষাৎকারে ঐন্দ্রিলা সেন ইন্ডাস্ট্রি এবং অঙ্কুশ হাজরা ধরা দিয়েছিলেন সেখানে ঐন্দ্রিলা বলেন,’আমাদের ইন্ডাস্ট্রিতে ওর পরে আর কিন্তু কোনও প্রতিষ্ঠিত নায়ক নেই। কারণ এক এক সময় একটু ফ্রেশ কারও সঙ্গে দেখতে ভালো লাগে। বা ওর বয়সী যারা তাদের সঙ্গে দেখতে ভালো লাগে। আমার বয়স অনুযায়ী বিক্রমের সঙ্গে আমায় মানায়। অঙ্কুশের সঙ্গে মানায়। কিন্তু যখনই আবির দার সঙ্গে আমাকে কেউ ভাবে না গল্পটা তখনই একটু অন্যরকম হয়ে যায়। যে এর বয়স একটু বেশি, এর একটু কম। আমার কাছে কিন্তু এরম গল্প এসেছে, একটু আলাদা প্রেমের গল্প। এটা আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য যে ওর পরে আরও অনেক হিরোরা আসতো বা এসেছে হয়তো কিন্তু ওই ভাবে প্রতিষ্ঠিত হয়নি কেউই। যদি হতো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কাজ করতাম। তো ওই জায়গাটা অনেকটা ব্লকেজ হয়ে গিয়েছে বলে মনে হয়।’

আরও পড়ুনঃ মাঠে মারা গেলে কর্ণর প্ল্যান! পরশুরামের বুদ্ধির কাছে ভোকাট্টা কর্ণ চ্যাটার্জি! দুর্ধর্ষ আজকের পর্ব

আর সাক্ষাৎকার এই কথা বলার পরেই ট্রোলের মুখোমুখি হতে হয়েছে ঐন্দ্রিলাকে। কমেন্ট বক্সে এক একজন নেটিজেন এক এক রকম কমেন্ট করেছেন। একজন বলেছেন, ‘আসলে আপনাকে এমন দেখতে, কারোর সঙ্গে মানায় না। বয়স্ক বয়স্ক লাগে। আপনি আবির এর উদাহরণ দিলেন, আবিরের পাশে আপনাকে আবিরের দিদি মনে হবে।’ অন্যজনের দাবি, ‘হাস্যকর শুনতে লাগলেও ঠিক ই তো বলেছে ,, অঙ্কুশের পর আর কে আসতে পেরেছে ওই বনি।’ একজন আবার লিখেছেন, ‘উনি এই কথাটা দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন অঙ্কুশ বাবু হোলো এক্টর হিসাবে সবার শেষে তাঁর আগে tollywooder সব প্রতিষ্ঠিত হিরো থাকেন, অঙ্কুশ বাবু সেই দিক থেকে সবার নিচে, আর সবাই ওনার ওপর।’

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button