মাঠে মারা গেলে কর্ণর প্ল্যান! পরশুরামের বুদ্ধির কাছে ভোকাট্টা কর্ণ চ্যাটার্জি! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) পর্দায় নতুন শুরু হাওয়া ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরশুরাম (Parshuram)। বেশ কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajit Bose) এই ধারাবাহিকের হাত ধরে ইন্দ্রজিৎকে বহু বছর পর আমরা টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি। মাঝে ছোটখাট কিছু কাজ করলেও ইন্দ্রজিৎকে প্রথম সকলে চিনেছিলেন জি বাংলার রাশি ধারাবাহিকের মাধ্যমে।

পরশুরাম ধারাবাহিকটি শুরুর দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচ্ছে। চলতি সপ্তাহে তো টিআরপি টপার হয়েছে ধারাবাহিকটি। সকলকে ছাপিয়ে একেবারে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে দর্শকদের কাছে। যেটা একেবারেই অবিশ্বাস্য ছিল। তবে ধারাবাহিকের গল্প এবং তৃণা ইন্দ্রজিতের জুটি একটু একটু করে দর্শকদের মন জিতে নিচ্ছে।

Star Jalsha, Parshuram, Bengali Serial, Bengali Television, Trina Saha, Indrajit Bose, Parshuram Today's Episode, স্টার জলসা, পরশুরাম, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, তৃণা সাহা, ইন্দ্রজিৎ বসু, পরশুরাম আজকের পর্ব

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে বাবার কষ্ট বুঝতে পেরে লক্ষ্মী ছেলে মেয়ের মতো সব খাবার খেয়ে নিয়েছে লাট্টু এবং পিকু। বাবার কাছে কোনরকম অতিরিক্ত বায়না করবে না বলেই জানিয়েছে। সাথে বাবার পাশে থাকার ভরসা দিয়েছে তারা। এই অল্প বয়সেই এত যুদ্ধের মুখে পড়ে ছোট বাচ্চা দুটো শিখে গেছে সবকিছু।

আরও পড়ুনঃ প্রাক্তন প্রেমিকের মুখোমুখি বর্ষা! বউয়ের নোংরা অতীত জেনে বৈবাহিক সম্পর্কে বিরাট সিদ্ধান্ত রুদ্রর!

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে কর্ণ চ্যাটার্জী শিবপ্রসাদকে ফলো করার জন্য তার পেছনে লোক লাগিয়েছে। কিন্তু কর্ণ চ্যাটার্জির থেকেও এক ধাপ এগিয়ে থাকে শিবপ্রসাদ। সে ভালোই বুঝতে পারে তার পিছনে লোক রয়েছে। তাকে কেউ ফলো করছে। তাই জন্য নিজের বুদ্ধিতেই বাজিমাত করে কর্ণ চ্যাটার্জীর প্ল্যান বিফলে যায়। অন্যদিকে লাট্টু বাড়িতে একা ছিল। তটিনী এবং পিকু গিয়েছিল উপরের ফ্ল্যাটে। সেই সুযোগ এই বাড়ি ফাঁকা পেয়ে কর্ণ চ্যাটার্জির গুন্ডারা শিবপ্রসাদের নাম নিয়ে বাড়িতে আসে। লাট্টু বুঝতে না পেরে দরজা খুলে দেয়। আর সঙ্গে সঙ্গে দুজন গুন্ডা ভেতরে ঢুকে আসে। ঘরে তল্লাশি করতে থাকে। লাট্টুর দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। আর সঠিক সময়ে এসে উপস্থিত হয় শিবপ্রসাদ।

শিবপ্রসাদ এসে আবারো নিজের পরশুরাম রূপ ধারণ করে এবং গুন্ডাদের মেরে মাটিতে শুইয়ে দেয়। লাট্টুর সামনেই চলে বন্দুক। তবুও ছেলেকে মনে সাহস রাখতে বলে শিবপ্রসাদ। লাট্টু জানে তার বাবাই পরশুরাম। কিন্তু বুদ্ধি করে কারো সামনে মুখ খোলে না। অন্যদিকে কর্ণ চ্যাটার্জির স্ত্রী তার ছেলের বউয়ের জন্য গয়না তুলে রেখেছিল। কবীরের স্ত্রীর জন্য নিজেরই গয়না তুলে রেখেছিলেন তিনি। আর সেটাই উপহার দিয়েছেন আরাধ্যাকে। নিজের শাশুড়ি মায়ের উপহার পেয়ে ভীষণই খুশি আরাধ্যা। এই প্রথমবার চ্যাটার্জি পরিবার থেকে তাকে কেউ আশীর্বাদ করল। তাই কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে গিয়ে সে উপহার নেয় এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button