‘আমার মা সাক্ষাৎ যমদূত, মায়ের জন্যই…’-ছোটবেলা থেকেই করা শাসন! মাকে নিয়ে একি বললেন অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি!

বাংলা টেলিভিশনের (Bengali Television) জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন স্নেহা চ্যাটার্জী (Sneha Chatterjee)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী। সুবর্ণলতা ধারাবাহিককে প্রথম অভিনেত্রী জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মাঝে। তারপর একের পর এক ধারাবাহিকে কখনো ভিলেন চরিত্রে আবার কখনো পজিটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ ধারাবাহিকেই পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে স্নেহাকে। তবে পার্শ্ব চরিত্রে অভিনয় করেও দর্শকদের মনে নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন তিনি। হয়ে উঠেছেন দর্শকদের অন্যতম পছন্দের একজন অভিনেত্রী।

তবে দর্শকদের কাছে পৌঁছানোর জন্য তাদের পছন্দের অভিনেত্রী হওয়ার জন্য স্নেহাকে একসময় অনেক স্ট্রাগল করতে হয়েছে। অনেক অপমান লাঞ্ছনা অবজ্ঞা সহ্য করতে হয়েছে। তবে বর্তমানে স্নেহা একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। শেষ অভিনেত্রীকে দেখা গিয়েছে জি বাংলার পুবের ময়না ধারাবাহিককে অভিনয় করতে। কিছুদিন আগে একটি রিয়েলিটি শো তে এসে নিজের মা-বাবা সম্পর্কে বেশ কিছু কথা ফাঁস করেছেন স্নেহা।

বেশিদিন আগে একটি রিয়েলিটি শোতে এসে নিজের বাবা-মায়ের সাথে পরিচয় করাতে গিয়ে স্নেহা বলেন, ‘আমার বাবা আমার বন্ধুর মতো। যা দুষ্টুমি যা বদমাইশি করেছি বাবাকে বলেই করেছি সব সময়। আর বাবা সব সময় আমাকে সব কিছুতে সাপোর্ট করেছে। এমনকি যখন প্রথমবার মনের মানুষের সাথে আলাপ হয়েছিল তখনও বাবাকে এসেই প্রথমবার জানিয়েছিলাম।’

কিন্তু মা সম্পূর্ণ উল্টো। মা একেবারে যমদূত। মাকে যমের মতন ভয় পেতাম। মা একবার আমার নাম নিয়ে ডাক দিলে সেটা বেলঘরিয়া স্টেশনের মিষ্টির দোকান পর্যন্ত শোনা যেত। প্রচুর মার খেয়েছি মায়ের হাতে। তবে মা ছিল বলেই মায়ের থেকে থেকে গুছিয়ে সংসার করাটা শিখেছি। ঘরে বাইরে দুটো একসাথে কি করে সামলাতে হয় সেটা মায়ের কাছ থেকেই শেখা।’

আরও পড়ুনঃ লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফির সঙ্গে এককালে ভাগ করে নিয়েছেন মঞ্চ! পেয়েছেন সাহিত্য একাডেমী পুরস্কার! আজ চরম অর্থাভাবে জর্জরিত “বড়লোকের বেটি লো” গানের জনপ্রিয় গায়িকা স্বপ্না চক্রবর্তী!

এমনিতেই অভিনেত্রী স্নেহাকে সকলে ভীষণ পছন্দ করেন। বিশেষ করে অভিনেত্রীর স্পষ্ট কথা বলার জন্য অভিনেত্রীকে সকলেই ভালোবাসেন। স্পষ্ট কথা বরাবর স্পষ্টভাবে বলতে পছন্দ করে স্নেহা। নিজের অভিনয় গুণে তো অনেকদিন আগেই দর্শকদের মন যেতে নিয়েছেন স্নেহা। নিজের স্বভাবের জন্যও সকলের মনে জায়গা করে নিয়েছে।

Back to top button