Murshidabad : বাজার খুলেছে, বিড়ি শ্রমিকেরাও কাজে ফিরছেন—তবু আতঙ্ক কাটেনি! মুর্শিদাবাদে গ্রামে গ্রামে চলছে শান্তি বৈঠক!

২০২৩ সালে নভেম্বর মাসে নতুন সম্পর্ক শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চট্টোপাধ্যায় (Piya Chatterjee)। প্রাক্তন স্বামী অনুপম রায়ের (Anupam Roy) সঙ্গে বিচ্ছেদের পর পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরার পর দর্শক মহলে হৈচৈ পড়ে গিয়েছিল রীতিমতন। এমনকি পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে অনেক ছোট বড় কথাও বলেছিলেন নেটিজেনরা।

২০২১ সালে অনুপম রায় এবং পিয়া চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘ ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু করেন পিয়া। অন্যদিকে অনুপম রায়ও গত বছর বিয়ে করেছেন গায়িকা প্রশ্মিতা পালকে।

দুজনে একই ইন্ডাস্ট্রির মানুষ। পিয়া একজন সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী। আবার গায়িকাও বটে। অন্যদিকে পরম দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। এখন প্রযোজক এবং পরিচালকের কাজেও হাত পাকিয়েছেন ভালো। তবে চলতি বছরেই পরম পিয়া তাদের জীবনের নতুন সদস্য আসা সুখবর জানিয়েছিলেন। কিন্তু এবারে নিজেদের সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনতে চলেছে।

সম্প্রতি পিয়া বলেছেন, ‘মাতৃত্ব অবশ‍্যই একটা ‘চয়েস’ হওয়া উচিত, এই মতে আমি চিরকাল বিশ্বাসী। আমি নিজের কথা বলতে পারি, জীবনের অনেকটা কাটিয়ে এসে তবেই এই সিদ্ধান্ত নিতে পেরেছি। নিজেকে মানসিক ভাবে পরিণত মনে হয়েছে, প্রস্তুত মনে হয়েছে। যদি তা না মনে হত, তা হলে বিরত থাকতাম।’ কিন্তু হঠাৎ করে গায়িকা কেন এমন কথা বললেন?তাহলে কি কোন বড় সিদ্ধান্ত নিল পরম এবং পিয়া?

গায়িকা আরও বলেন, ‘কিন্তু সমাজে চিরকালই দেখেছি, মাতৃত্ব ব‍্যাপারটাকে যে পরিমাণ গৌরবান্বিত করা হয়, মা না হওয়ার সিদ্ধান্তকে সেই ভাবেই হেয় করা হয়। এতটাই পুরষতান্ত্রিক পরিকাঠামো আমাদের আজও বেঁধে রেখেছে যে, মেয়েরা তাদের শরীর নিয়ে কী করবে, তাদের জীবন নিয়ে কোন পথে এগোবে— সবটাই সেই পুরুষতন্ত্রের নিয়ম মেনে চলতে হবে, এমনই ধারণা। মা হতে না চাওয়া মহিলা মানেই তিনি আত্নকেন্দ্রিক এবং স্বার্থপর— এমন একটি পূর্বানুমান আজও সমাজে প্রচলিত। আবার এক বার মা হলে, তাঁর ঠিক কেমন মা হওয়া উচিত, কোনটা সঠিক কোনটা বেঠিক, ভাল মা, মন্দ মা— এইসব কূটকচালিরও শেষ থাকে না।’

আরও পড়ুনঃ ‘ছোট থেকেই মেনে চলি’- বাংলার নববর্ষ নিয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী অনামিকা সাহা! ছোট থেকেই এই দিন কি কি করেন অভিনেত্রী?

‘আমি বলব, এইসব বস্তাপচা ধারণাগুলো ছুড়ে ফেলে দিয়ে, সবাইকে মুক্তির নিঃশ্বাস ফেলতে দিন। মা হওয়ার মতো, মা না হওয়ার সিদ্ধান্তকেও সম্মান করুন। শুধু সম্মান কেন, উদ্‌যাপন করুন।’

Back to top button