‘ওরা ভাবে আমার কাছে গান শিখলেই হয়তো সারেগামাপা-তে চান্স পাওয়া যায়…’- বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে মজার অভিজ্ঞতা ভাগ করে নিলেন ইমন চক্রবর্তী!

সোশ্যাল মিডিয়াতে (Social Media) বরাবরই চর্চায় থাকেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা বরাবরই স্পষ্টবাদী, ঠোঁট কাটা স্বভাবের। সত্যি কথা স্পষ্টভাবে বলতে কখনোই পিছপা হন না অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যে নিজের জনপ্রিয়তা বিস্তার করেছেন ইমন। নিজের গানের জন্য তো তিনি বরাবরই চর্চায় থাকেন। এছাড়াও মাঝেমধ্যে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ঘটনার সাথে তার নাম জড়িয়ে পড়ে। বিভিন্ন সময় সমাজের মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা কটাক্ষ হয়ে থাকে।
ইমনের গান নিয়ে বরাবরই প্রশংসা করেন সকলে। রবীন্দ্র সংগীত থেকে শুরু করে লোকসংগীত সব কিছুই ইমনের কন্ঠে অসাধারণ লাগে। বহুবার গায়িকাকে সারেগামাপা এর মঞ্চে বিচারকের আসনে দেখা গিয়েছে। সেই কারণে অনেকেরই গায়িকা সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। সম্প্রতি সেটাই একটি পডকাস্ট শোতে এসে ভাগ করে নিয়েছেন তিনি।
গায়িকার ব্যক্তিগত জীবনে বারবার চর্চা হয়ে থাকে। সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের তো কৌতূহলের শেষ নেই। এবারে গায়িকা নিজের স্টুডেন্টদের সম্পর্কে কিছু কথা ফাঁস করেছেন। যা একেবারেই অবিশ্বাস্য। ইমন নিজেও এই ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না।
জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা বলেন, ‘আমার কাছে অনেকে গান শিখতে আসে। তাদের মধ্যে অনেকে এই বিশ্বাস নিয়ে আসে যে, আমার কাছে গান শিখলেই সারেগামাপা-তে সুযোগ পাওয়া যাবে। তারপর যখন তারা গানটা শিখতে বসে এবং বোঝে যে, এখানে তো এটা হবে না, তখন দেখি তারা আর আসে না। একটা সময়ের পর তাদের আমি আর দেখতে পাই না। কিন্তু তাতে আমার কোনও দুঃখ নেই।’
আরও পড়ুনঃ ফের টেলিভিশনের পর্দায় মোনালিসা পাল সরকার! অভিনয় জগৎ থেকে কেন এতদিন দূরে ছিলেন অভিনেত্রী?
ইমন আর বলেন, ‘আর আমি তো মূলত শেখাই রবীন্দ্রনাথের গান আর লোকগান। সেক্ষেত্রে খুবই তারা আহত হয়। তাদের থেকে বেশি আহত হন বাবা-মায়েরা। ভাবেন যে, ইশ, এখানে নিয়ে এলাম। ভেবেছিলাম সারেগামাপা-তে সুযোগ পাবে। কিন্তু সেটা তো হলই না। সেই দুঃখ তাঁদের খুব হয়।’

