ফের টেলিভিশনের পর্দায় মোনালিসা পাল সরকার! অভিনয় জগৎ থেকে কেন এতদিন দূরে ছিলেন অভিনেত্রী?

একসময় বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় মুখ মোনালিসা পাল সরকার (Monalisha Pal Sarkar)। আজ থেকে কয়েক বছর আগেই টিভি খুললেই রোজ সকালে দেখা যেতো সঙ্গীত বাংলার পর্দায়। জনপ্রিয় টিভি শো (TV Show) ‘হাওড়া ব্রিজে’ দেখা যেতো অভিনেত্রীকে। সেখান থেকেই মোনালিসা জনপ্রিয়তা পেয়েছে। তারপর একের পর এক ধারাবাহিক (Serial) এবং সিনেমায় অভিনয় করতে দেখা যায় তাকে। কিন্তু জনপ্রিয়তা পাওয়ার কয়েকবছর পরই টেলিভিশনের পর্দায় তাকে আর দেখা যায় না। অভিনয় জগতে এমন অনেকেই আছেন যাদের জনপ্রিয়তা পাওয়ার কয়েকবছর পর আর দেখা যায়নি।

অভিনেত্রী মোনালিসা পাল সরকার বর্তমানে গায়েব অভিনয় জগৎ থেকে। সঞ্চালিকা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ধীরে ধীরে বিজ্ঞাপনে কাজ শুরু করেন। সেখান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সেই সূত্র ধরে তিনি চলে আসেন বাংলা ধারাবাহিকে। একাধিক মেগা সিরিয়ালে অভিনয় করেছেন মোনালিসা পাল। ‌যেমন ‘রাধা’ ‘কে আপন কে পর’, ‘বেদের মেয়ে জোৎস্না’, ‘দেশের মাটি’, ‘বোঝে না সে বোঝে না’ ইত্যাদি ধারাবাহিকে।

বর্তমানে নিজের সংসার সন্তান নিয়েই ব্যস্ত মোনালিসা। ছোটবেলার বন্ধুকেই নিজের জীবন সঙ্গী বানিয়েছেন তিনি। ১৯ বছরের বন্ধুত্ব এবং ৪ বছরের প্রেমের পর চার হাত এক হয়েছে তাঁদের। বিয়ের পর বরের সাথে বিদেশেই পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। সান বাংলার ‘নয়নতারা’ ধারাবাহিকে অভিনয়ের সময় প্রেগনেন্সির কারণে অভিনয় ছেড়েছিলেন মোনালিসা। বর্তমানে তিনি পুত্র সন্তানের মা।

সন্তান জন্মের পরে স্বামীর অনুপ্রেরণায় সাইবার সিকিউরিটি নিয়ে কাজ শুরু করেন মোনালিসা। বর্তমানে তাঁদের দেশ-বিদেশে নানা জায়গায় কাজ হয়। তবে এর বাইরেও নতুন কাজ শুরু করতে চলেছেন মোনালিসা। মনোবিদ শ্রীময়ী তরফদার এবং মোনালিসা পাল শহর কলকাতায় করতে চলেছেন একটি আর্ট ওয়ার্কশপ, নাম ‘শক্তিরুপেণ’। তবে এই ওয়ার্কশপ কোনও বিশেষ শিল্পের ধারা কেন্দ্রিক নয়। এই ওয়ার্কশপ আসলে নিজেকে ভাল রাখার জন্য।

আরও পড়ুনঃ নারী পা’চার কাণ্ডে যুক্ত চন্দ্র ও তার স্ত্রী! চন্দ্রের অতীতের নোংরা সত্যি ফাঁ’স! দুর্ধর্ষ আজকের পর্ব

এই ওয়ার্কশপের মাধ্যমে মনকে একটু ভাল রাখার চেষ্টা করছেন তিনি। ওই মঞ্চে শেখা অভিনয়কে কাজে লাগাবেন মোনালিসাও। মহিলাদের নিয়ে শুরু হচ্ছে এই ওয়ার্কশপ। এরপর নারী-পুরুষদের নিয়ে আরো নানা কাজ করার পরিকল্পনা রয়েছে মোনালিসা এবং শ্রীময়ীর। ২০ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ের আগের দিন এই ওয়ার্কশপ হতে চলেছে। ‘মন ও মনন’- এর সমাজমাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

Back to top button