অনেক বছর আগেই ঘটেছে আইনি বিচ্ছেদ! কে তার প্রাক্তন স্বামী! অকপটে জানালেন শোলাঙ্কি
বর্তমান সময়ে টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। ছোট পর্দা দিয়ে অভিনয় যাত্রা শুরু হলেও বর্তমানে বড় পর্দা একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন অভিনেত্রী। এছাড়াও ওয়েব সিরিজ জগতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন শোলাঙ্কি (Solanki Roy)। হইচই এর প্লাটফর্মে জনপ্রিয় কিছু ওয়েব সিরিজের কাজ করেছেন শোলাঙ্কি । মন্টু পাইলটের হাত ধরে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। এছাড়াও ধারাবাহিক জগতে তার অভিনীত প্রতিটি ধারাবাহিক ছিল সুপারহিট।
স্টার জলসার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে নদী ধারাবাহিকের হাত ধরে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন শোলাঙ্কি। ওই ধারাবাহিকের হাত ধরেই পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা। এরপর প্রথমা কাদম্বিনী, গাঁটছড়ার মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকের ভালোবাসা জিতে নিয়েছেন আবারও।
হইচই এর একসময়ের জনপ্রিয় ওয়েব সিরিজ মন্টু পাইলটের তার অভিনয় ছিল নজরকাড়া। ওই ওয়েব সিরিজের মাধ্যমে যেন আরো জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর শহরের উষ্ণতম দিনে, বাবা বেবি ও এর মতন একাধিক ছবিতে কাজ করেছেন। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেরই বেশ আগ্রহ রয়েছে। ইন্ডাস্ট্রিতে আসার আগেই জানা গিয়েছিলে অভিনেত্রী বিবাহিত। তবে বর্তমানে সেই বিবাহ জীবনে বিচ্ছেদ ঘটেছে।
স্বামীর থেকে পুরোপুরি আলাদা শোলাঙ্কি
এতদিন পর্যন্ত বিষয়টা আড়াল করে রাখতে চাইলেও আর আড়াল করে রাখতে পারলেন না শোলাঙ্কি। জানালেন বর্তমানে তার প্রাক্তন স্বামীর থেকে আলাদা থাকেন। তাদের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে। এখন দুজনেই সম্পূর্ণ আলাদা। তবে অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে খুব একটা পছন্দ করেন না, তাই জন্য তার স্বামীর সম্পর্কেও কিছু জানা যায়নি।
আরও পড়ুন: লেখক লেখিকা এখন সব অতীত! এবার স্বয়ং নায়ক লিখবে তার সিরিয়ালের গল্প!
বর্তমানে নিজের আগামী ছবির প্রজেক্ট ভাগ্যলক্ষ্মী নিয়ে ব্যস্ত রয়েছেন শোলাঙ্কি। তার অভিনয়ের জন্য একাধিক ভক্ত সংখ্যা রয়েছে সোশ্যাল মিডিয়াতে রয়েছে অসংখ্য ফ্যান পেজ। এছাড়াও অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বহুবার জলঘোলা হয়েছে। যদিও এখনো দুজনের একজনও সেই নিয়ে মুখ খোলেননি।

