লেখক লেখিকা এখন সব অতীত! এবার স্বয়ং নায়ক লিখবে তার সিরিয়ালের গল্প!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Mega Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক (Tv Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
সম্প্রতি সেরকমই জনপ্রিয় কয়েকটি চ্যানেল বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে ইতিমধ্যে। বিভিন্ন প্রোডাকশন হাউজের তরফ থেকে বিভিন্ন চ্যানেল গুলিতে নানান ধরনের ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে দর্শকদের জন্য। ভিন্ন ধরনের গল্প দিয়ে সাজানো সেই নতুন ধারাবাহিক গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। খুব শীঘ্রই জনপ্রিয় প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আসছে নতুন ধারাবাহিক। যেই ধারাবাহিকের গল্প লিখতে চলেছে স্বয়ং গল্পের নায়ক।
জনপ্রিয় চ্যানেলে আসছে জনপ্রিয় প্রোডাকশন হাউজের তরফ থেকে আসছে নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের বিষয়ে প্রোডাকশন হাউজের তরফ থেকে আলোচনা হয়ে গিয়েছে। শুধুমাত্র লুক সেট হয়ে গেলেই প্রোমো শুটিং শুরু হয়ে যাবে। তবে ধারাবাহিকের গল্প লিখতে চলেছেন জনপ্রিয় একজন অভিনেতা। যিনি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়।
নতুন ভূমিকায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা
আপনারা নিশ্চয়ই জানেন খুব শীঘ্রই জনপ্রিয় প্রোডাকশন হাউস চিত্রায়ণের পক্ষ থেকে তাদের দুটি নতুন ধারাবাহিক শুরু হচ্ছে জনপ্রিয় চ্যানেলে। এই জনপ্রিয় প্রোডাকশন হাউসের পক্ষ থেকে স্টার জলসা এবং সান বাংলার চ্যানেলে দুটি নতুন ধারাবাহিক আসছে। সান বাংলার পর্দায় চিত্রায়ণ প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক আসবে সর্বপ্রথম। তবে এই নতুন ধারাবাহিকের গল্প লিখছেন একজন জনপ্রিয় অভিনেতা।
আরও পড়ুন: সৌরভ চক্রবর্তীর জীবনে বিরাট দুঃসংবাদ! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা!
জনপ্রিয় সেই অভিনেতা হলেন সব্যসাচী চৌধুরী। যাকে আমরা মহাপীঠ তারাপীঠ, রামপ্রসাদের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পেয়েছে। এবারে নতুন ধারাবাহিকে অভিনেতা হিসেবে নয় একেবারে নতুন দায়িত্বে ফিরছেন সব্যসাচী। নতুন ধারাবাহিকের গল্প লিখতে চলেছেন তিনি। আর সব্যসাচীর এই নতুন গল্পের ধারাবাহিক দেখার জন্য উদগ্রী হয়ে রয়েছেন দর্শক।

