‘ওর থেকে বড় সুপারস্টার আর কেউ নেই!’ বাদ পড়লেন উত্তম কুমার, বাদ পড়লেন দেব! টলিউড থেকে বলিউড সবাইকে বাদ দিয়ে কাকে সুপারস্টার ঘোষণা করলেন শিবপ্রসাদ?

বর্তমান সময়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) জনপ্রিয় কয়েকজন প্রথম সারির পরিচালকের মধ্যে অন্যতম একজন হলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। তিনি যে শুধুমাত্র পরিচালক তা নয় পাশাপাশি তিনি একজন লেখক এবং অভিনেতাও বটে। দীর্ঘ কয়েক বছর ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। কখনো দাপুটে পরিচালকের ভূমিকায় কাজ করে ফাটাফাটি ছবি উপহার দিয়েছেন দর্শকদের, আবার সেই একই ছবিতে কখনো নিজে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন।
একই অঙ্গে তার ভিন্ন ভিন্ন রূপ। পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ প্রত্যেকেই। এখনো পর্যন্ত যে কটি ছবি তিনি পরিচালনা করেছেন সেই সব কটি ব্লকবাস্টার। তিনি বহু বাণিজ্যিক ছবি সফলভাবে দর্শকদের উপহার দিয়েছেন। বেলাশেষে, প্রাক্তন, ইচ্ছে, অলিখ সুখ, মুক্তধারা, অ্যাকসিডেন্ড, পোস্ত প্রভৃতি ছবি তিনি পরিচালনা করেছেন।
এছাড়াও চার অধ্যায়, দহন, বাড়িয়ালি, একটি নদীর নাম, হ্যালো মেম সাহেব, অলীক সুখ, কন্ঠ, হামি, বেলা শেষে, বহুরূপীর মত একাধিক ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন তিনি। তার পরিচালিত এবং অভিনীত শেষ ছবি বহুরূপী বক্স অফিসে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তবে এত সম্মানীয় এবং বড় মাপের একজন অভিনেতা পরিচালক হওয়ার সত্ত্বেও তিনি সাক্ষাৎকারে এক বেফাঁস মন্তব্য করে বসেন। যা নিয়ে নেটিজেনরা তোলপাড় তৈরি করেছে সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় সুপারস্টার বলতে তিনি কাকে কাকে মানেন। সেখানে তিনি বলেন, ‘ভারতবর্ষে তিনজন সুপারস্টার রয়েছে। একজন শাহরুখ খান, একজন আল্লু আর্জুন অন্যটি হলো কন্টেন্ট। এর থেকে বড় সুপারস্টার এই ভারতবর্ষে আর কিছু নেই। কনটেন্ট সবথেকে বড় সুপারস্টার ওর সামনে আর কেউ নেই।’
আরও পড়ুনঃ ‘চ্যাটচ্যাটে গরমে ওটা ঠিক করে হয় না, একটু ঠান্ডা থাকলে…’- স্বরলিপির দুষ্টু প্রশ্নের দুষ্টু উত্তর দিলেন সোহিনী! শোভনের সঙ্গে রোম্যান্স নিয়ে কি বললেন অভিনেত্রী?
কিন্তু হঠাৎ করে কেন এমন কথা বললেন অভিনেতা? তাহলে কি অমিতাভ বচ্চন, রাজনিকান্ত, উত্তম কুমারের মতো বড় বড় অভিনেতাদের তিনি মনেই করেন না সুপারস্টার হিসেবে? আসলে অভিনেতা পরিচালক কাউকে ছোট করতে চাননি। তিনি বলতে চাইছেন কনটেন্টের সামনে কেউ সুপারস্টার না। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে যে কোন অভিনেতাই অভিনয় ভালো হবে। তবে আল্লু অর্জুন এবং শাহরুখ খান সম্পর্কে তিনি বলেছেন শাহরুখ খানকে গোটা দেশের মানুষ চেনে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও শাহরুখ খানের জনপ্রিয়তা রয়েছে এই সে ক্ষেত্রে তাকে সুপারস্টার বলা যেতেই পারে।

