‘চ্যাটচ্যাটে গরমে ওটা ঠিক করে হয় না, একটু ঠান্ডা থাকলে…’- স্বরলিপির দুষ্টু প্রশ্নের দুষ্টু উত্তর দিলেন সোহিনী! শোভনের সঙ্গে রোম্যান্স নিয়ে কি বললেন অভিনেত্রী?

গত বছর ১৫ই জুলাই সাত পাকে বাঁধা পড়েছে টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত জুটি সোহিনী সরকার (Sohini Sarkar) ও শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। কলকাতার একটি ফার্ম হাউসেই আইনি বিয়ে সেরেছেন সোহিনী শোভন। বিয়েতে খুব একটা বেশি আরম্বর ছিল না, মিডিয়ার প্রবেশ ছিল নিষিদ্ধ। নিজেদের কাছের আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে বিয়ের অনুষ্ঠানে সেরেছেন তারা। আইনি বিয়ের পাশাপাশি মালা বদল, সিঁদুরদানের মাধ্যমে বিয়ে বিয়ে সম্পন্ন হয় সোহিনী শোভনের।
বর্তমানে কাজের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন দুজনে। তাদের সম্পর্কের কথা কোনদিনই আড়াল করেননি দুজনে। টেলিভিশন অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদের পরই সোহিনীর সাথে সম্পর্কে জড়ান গায়ক। সম্পর্কের ১ বছরের মাথাতেই বিয়ে সারেন।
এবারে সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেত্রী। অভিনেতা, অভিনেত্রীরা বা যেকোনো সেলিব্রিটিরা কোনোদিনই নিজেদের ব্যাক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেন না। তবে তাদের ব্যক্তিগত কথা কখনও কখনও ফাঁস হয়ে যায়। এবারে তো সোহিনী নিজেই সেই কথা ফাঁস করে দিলেন।
কিন্তু সাক্ষাৎকারে কি এমন বললেন অভিনেত্রী? সম্প্রতি টেলিভিশনের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী স্বরলিপি নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন যেখানে তিনি বিভিন্ন সেলিব্রিটিদের সাথে আড্ডা দেন। সম্প্রতি সেই শোতে উপস্থিত ছিলেন সোহিনী সরকার। সেখানেই স্বরলিপি সোহিনীকে দুষ্টু প্রশ্ন করে বসেন।
আরও পড়ুনঃ পাত্রী দেখতে গিয়ে ৫০ হাজার টাকা পণ চেয়েছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবার! নাম শুনেই সমন্ধ বাতিল করেছিল পাত্রীপক্ষ! কি হয়েছিল সেদিন? নিজের জানালেন অভিনেতা!
স্বরলিপি জিজ্ঞাসা করেন পাহাড় নাকি সমুদ্র রোমান্সটা কোথায় ভালো হয়। এর উত্তরে সোহিনী বলেন, ‘দুটো জায়গাই আমার প্রিয়, তবে রোমান্সটা পাহাড়েই ভালো হয়। বেশ ঠাণ্ডা ঠাণ্ডার মধ্যে। চ্যাটচ্যাটে গরমে রোমান্সটা ভালো হয় না।’ অভিনেত্রী নিজেই এই কথা বলে লজ্জায় হাসতে শুরু করেন। নিজেই বুঝতে পেরেছেন বেফাঁস মন্তব্য করে ফেলেছেন তিনি।

