‘মেসোমশাই কে বলো না বাইরে যেতে…’ বাবার সামনেই অন্তরঙ্গ অবস্থায় অভিনেত্রী শতাব্দী রায়!

৮০-৯০ দশকের বাংলা চলচ্চিত্র (Bengali Film Industry) জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম দুজন হলেন শতাব্দী রায় (Satabdi Roy) ও দেবশ্রী রায় (Debashree Roy)। একটা সময়ে তাদের দেখার জন্যই ভিড় জমত সিনেমা হলে। চুটিয়ে অভিনয় করেছেন সমস্ত প্রথম সারির অভিনেতাদের সঙ্গে, রসায়নও ছিল দারুণ। কিন্তু তারপরে দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে দুজনেই। রাজনীতির ময়দানে এখন দুজনেই ব্যস্ত। তবে বহুবছর পর আবার পর্দায় ফিরছেন দেবশ্রী।
দুজনেই ৯০ দশকে ফিল্ম ইন্ডাস্ট্রি একেবারে মাতিয়ে রেখেছিলেন। তবে তাদের সময়টা ছিল একেবারেই আলাদা। বর্তমানে সময় পাল্টেছে জেনারেশন পাল্টেছে এখনকার বাবা মায়েরা ভীষণই এডভ্যান্স হয়। কিন্তু আগেকার সময় শতাব্দী, দেবশ্রী তাদের মা বাবারা শুটিং চলাকালীন তাদের সাথেই থাকতো। আর সেই সময় এমন অনেক দৃশ্য মা বাবার সামনেই করতে হতো।
শতাব্দী বিয়ের আগে পর্যন্ত চুটিয়ে কাজ করলেও বিয়ের পর থেকে অভিনয় জগৎ থেকে দূরত্ব বাড়তে থাকে। তার পর একটা সময় নিজেকে পুরোপুরি সরিয়ে নেন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। যদিও তারপর থেকে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। বীরভূমের তৃণমূল সাংসদ তিনি। কিন্তু দেবশ্রী বড় পর্দায় কাজ করার পর একসময় ছোট পর্দাতেও কাজ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের রোমান্টিক দৃশ্যে শুটিং করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন শতাব্দী।
অভিনেত্রী বলেন, ‘আমি দেবশ্রী যখন ছবির শুটিংয়ে যেতাম তখন আমাদের সাথে আমাদের মা বাবাও যেতো। তখন কখনও কখনও খবর কিছু দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি হত। কোনো একটা অন্তরঙ্গ দৃশ্য হচ্ছে। তখন বাবা সামনে দাঁড়িয়ে আছে আমার নায়ক আমাকে বলছে বাবাকে একটু যেতে বলো না। পরিচালক প্রযোজক বলছে মেসোমশাই আপনি একটু বাইরে গিয়ে দাঁড়ান। কিন্তু আমার বাবা কিছুতেই যাবে না। বাবা পাল্টা প্রশ্ন করত কেন এমন কি করবে যা আমার সামনে করা যাবে না।’
আরও পড়ুনঃ ‘খেতে পেতাম না ছেঁড়া শাড়ি পরতাম…হ্যাঁ এখন আমার অনেক ঔদ্ধত্য!’- শূন্য থেকে শুরু করে আজ পৌঁছেছেন শীর্ষে! মা বাবার শিক্ষা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঞ্জনা বসু!
সেইসময়গুলি ভীষণ অস্বস্তি হত। তারপর তো ধীরে ধীরে অভ্যস্থ হয়ে গিয়েছে। উল্লেখ্য, টলিউডে দেবশ্রী শতাব্দীর সম্পর্ক যে খুব একটা ভালো নয় সে কথা নতুন না। ইন্ডাস্ট্রি সিনিয়র দেবশ্রীর সাথে শতাব্দীর কোনদিনও মিলমিশ ছিল না। দেবশ্রী বহু আগে থেকেই হিরোইন ছিল। তখন দেবশ্রী রায় ছিলেন এক নম্বর নায়িকা। সেইসময় তাদের মধ্যে কথা বন্ধ ছিল। যদিও এখন সবটাই অতীত। এখন একে অপরের সাথে ভালো সম্পর্ক।

