‘খাওয়া হয়ে গেলেই নোংরা…’- ফের সায়ন্তর নিশানায় কিরণ-দেবচন্দ্রিমা! দুই প্রাক্তনীকে নিয়ে কোন তথ্য ফাঁ’স করলেন অভিনেতা?

প্রায় বছরজুড়ে চলা বিচ্ছেদ এবং সোশ্যাল মিডিয়ার ঝড়ের পরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন সায়ন্ত মদক। কিরণ মজুমদারের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার খবরে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা এখনও কমেনি। কিরণ তখন জনপ্রিয় মডেল এবং গয়নার বিজ্ঞাপনের পরিচিত মুখ ছিলেন এবং সায়ন্তের ভ্লগেও প্রায়ই দেখা যেত তাঁকে। বিচ্ছেদের পর দুই পক্ষই নিজেদের বক্তব্য জানিয়েছিলেন এবং সেখান থেকেই শুরু হয়েছিল কাদা ছোড়াছুড়ি। কিরণকে সমর্থন দিয়েছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায় এবং প্রিয়াঙ্কা মিত্র যাঁরা অভিযোগ করেছিলেন সায়ন্ত সম্পর্কে আরও অনেক তিক্ত অভিজ্ঞতার কথা।
এই বিতর্কের চাপ সামলাতে না পেরে সায়ন্ত কিছুদিন নীরব হয়ে গিয়েছিলেন। বন্ধ করে দিয়েছিলেন ভ্লগিং এবং প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়া থেকে। কিন্তু মাস খানেক আগে তিনি আবার ফিরেছেন নিজের পরিচিত ভঙ্গিমায়। নতুন রিল এবং ভিডিও দিয়ে যেন প্রাক্তন বিতর্কের ছায়া কাটিয়ে উঠে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন তিনি। কিন্তু তাঁর সাম্প্রতিক একটি ভিডিও আবারও ঝড় তুলেছে নেট দুনিয়ায় এবং সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতেই রয়েছে ব্যঙ্গ এবং ইঙ্গিত।
ভিডিওতে সায়ন্তকে দেখা যায় রেস্তোরাঁর ব্যবহৃত প্লেট হাতে নিয়ে একটি তুলনা করতে। তিনি বলেন খাবার থাকা অবস্থায় প্লেটের মূল্য থাকে কিন্তু খাবার শেষ হয়ে গেলে সেই প্লেট আর বিশেষ মূল্য পায় না। এই বক্তব্যটি যে শুধু খাবারকে কেন্দ্র করে নয় তা স্পষ্ট করে দেন তিনি। আর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরেই শুরু হয় নতুন করে জল্পনা বিতর্ক এবং সমালোচনা। নেটিজেনরা মনে করেছেন তিনি প্রাক্তন প্রেমিকাদের উদ্দেশ্য করেই এই রিল তৈরি করেছেন এবং সেখান থেকেই অসন্তোষ ছড়িয়েছে।
ভিডিও প্রকাশের পর থেকেই একের পর এক বিরূপ মন্তব্যে ভরে যায় তাঁর পোস্টের কমেন্ট বক্স। অনেকেই তাঁকে সরাসরি প্রশ্ন করেন তিনি কি সত্যিই কারও মন নিয়ে খেলেছেন। কেউ বলেন এমন জ্ঞান বিতরণ তাঁর মুখে মানায় না আবার কেউ লেখেন তিনি যাঁদের আক্রমণ করছেন তাঁরা অনেক বেশি উন্নতি করেছেন। নেটিজেনদের মতে সম্পর্ক থাকাকালীন যাঁরা তাঁর ভিডিওর অংশ ছিলেন এবং জনপ্রিয়তা পেয়েছিলেন তাঁদেরই তিনি পরোক্ষে খাটো করছেন এবং তা একেবারেই শোভনীয় নয়।
আরও পড়ুনঃ বিশ্বাস করে ঠকেছেন জিতু! নায়িকা পরিবর্তনের এতদিন পর কোন সত্যি সামনে আনলে অভিনেতা?
আরও কিছু মন্তব্যে দেখা যায় মানুষজন সায়ন্তের কনটেন্ট নিয়েও অসন্তুষ্ট। তাঁদের কথায় কিরণ এবং দেবচন্দ্রিমার সঙ্গে ভিডিও তৈরি হওয়ায় একসময় তাঁর কনটেন্ট আকর্ষণীয় ছিল। কিন্তু এখন সেই ঝলক আর নেই এবং তাই অতীত সম্পর্ককে ইঙ্গিত করে পোস্ট করা মোটেও গ্রহণযোগ্য নয়। এই ভিডিও প্রকাশের পর আবারও প্রমাণ হল যে পুরোনো বিতর্ক সায়ন্তের পিছু ছাড়েনি এবং নেটদুনিয়া তাঁকে খুব সহজে ছাড় দিতে রাজি নয়।

