দীর্ঘ চার মাসের বিরতি! ভয়াবহ দুর্ঘটনায় ভেঙেছে পায়ের হাড়! সন্তানের মৃ’ত্যুতে আবেগপ্রবণ সায়ন্ত!

বিগত কয়েকমাস ধরেই বারংবার চর্চায় আসছে সায়ন্ত মোদকের (Sayanta Modak) নাম। শুরুটা হয়েছিল কিরণ আর সায়ন্তর বিচ্ছেদকে কেন্দ্র করে। বিচ্ছেদের পর কিরণ একটি ভিডিও বানায়। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। একে-অপরের দিকে আঙুল তুলে, দুজনেই ভিডিয়ো বানান। অভিযোগ করেন একে-অপরের নামে ভুরিভুরি। আর তারপরই কিরণের পাশে দাঁড়ান দেবচন্দ্রিমা।

এই অবস্থায় দীর্ঘ চারমাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিল সায়ন্ত। অভিনয়ের পাশাপাশি সায়ন্তর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে দীর্ঘ ৪ মাস কোনো ভিডিও পোস্ট করেনি অভিনেতা। যার কারণে অনেকের মনে অনেক প্রশ্ন উঠেছিল। তবেই এবারে সোশ্যাল মিডিয়া থেকে দীর্ঘ চার মাস দূরে থাকার কারণ ফাঁস করলেন অভিনেতা নিজেই।

দীর্ঘ চার মাস বাদে আবার নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন সায়ন্ত। সেখানেই জানালেন দুর্ঘটনার কথা। কেন তিনি চার মাস ধরে ভিডিও পোস্ট করতে পারেননি, কেন দূরে ছিলেন তিনি সোশ্যাল মিডিয়া থেকে। অভিনেতাকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে কৌশিকী মুখার্জির জামাইয়ের চরিত্রে অভিনয় করতে। কিন্তু এরই মাঝে অভিনেতার জীবনে ঘটে গেছে বিরাট বড় দুর্ঘটনা।

সায়ন্তর জীবনে সেই দুর্ঘটনায় কথা অভিনেতা নিজেই জানিয়েছেন। দুর্ঘটনায় নিজের সন্তানকে হারিয়েছেন সায়ন্ত। বিরাট বড় দুর্ঘটনার কবলে পড়েছিল সায়ন্তর সন্তান। নিজের সন্তান বলতে সায়ন্ত তার বাইকের কথা বুঝাতে চেয়েছে। একদিন রাত্রেবেলা হাইওয়ে ধরে বাড়ি ফিরছিলেন অভিনেতা সেখানে একটি স্যাটেল বাস অভিনেতার বাইকে ধাক্কা মারে। স্যাটেলের চাকা অভিনেতার পায়ের উপর দিয়ে চলে যায়। যার ফলে সায়ন্তর পায়ের হাড় ভেঙে যায়। আর অভিনেতার বাইক ক্ষতির মুখে পড়ে।

আরও পড়ুনঃ মোহনার জারিজুরি ফাঁ’স! বোনকে বাঁচাতে শুভকে সরিয়ে দিল আকাশ!

অভিনেতার অত বড় এক্সিডেন্ট এর পরেও কেউ সাহায্য করতে আসেনি। কয়েক ঘণ্টা পর অভিনেতার বন্ধু এসে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক্সরে করে ধরা পড়ে অভিনেতার পায়ের হাড় ভেঙেছে। কিন্তু সেই সময় জগদ্ধাত্রী ধারাবাহিকের পরিচালক স্নেহাসিশের চক্রবর্তী তার পাশে ছিলেন। ধারাবাহিক থেকে তাকে বাদ দেননি। এই সব ঘটনা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা। আর যারা অভিনেতার খারাপ সময়ে পাশে ছিল তাদেরকেও ধন্যবাদ জানালেন।

Back to top button