‘বেলাশুরু ছবি থেকে আমার সিনগুলো সব কেটে বাদ দিয়ে দেয়…’ – প্রথম ছবিতেই মিলেছে চরম অপমান! বিস্ফোরক সায়ক চক্রবর্তী!

টেলিভিশনের পর্দার (Television Screen) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। দীর্ঘ কয়েক বছর ধরেই টেলিভিশন জগতে (Television Industry) বিভিন্ন চরিত্রে অভিনয় করে এসেছেন সায়ক। বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে আমরা সায়ক কে দেখতে পেয়েছি। বর্তমানে ধারাবাহিক জগতে তাকে খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু দারুণ সক্রিয় থাকেন অভিনেতা।
ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে। সেখান থেকে নিত্যদিনের ভ্লগ ভিডিও আপলোড করে থাকেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেন এবং তার ফ্যানের সঙ্গে সব সময় সংস্পর্শে থাকেন সায়ক। বর্তমানে তো সায়ককে দেখা যাচ্ছে স্টার জলসার নতুন শুরু হওয়ার ধারাবাহিক চিরসখাতে অভিনয় করতে। বহু বছর বাদে নতুন ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন তিনি।
তবে একটা সময় দীর্ঘ বেশ কয়েক বছর টেলিভিশনের পর্দা থেকে অনেকটাই দূরে ছিলেন সায়ক। রানী রাসমণি ধারাবাহিককে অভিনয় করার পর থেকে দীর্ঘ বেশ কয়েক বছর ধারাবাহিক জগতে তাকে দেখা যায়নি। অনেক দর্শক প্রশ্ন করেছিলেন কবে ফিরবেন অভিনেতা। কবে তাকে নতুনভাবে দেখা যাবে। কিন্তু অভিনেতা কেন সেই সময় নতুন কাজে ফেরেননি সেই প্রশ্নের উত্তর তিনি দেননি কখনো। সেই সময় নিজের ইউটিউব চ্যানেল খুলেছিলেন বন্ধুর রিয়াজের সাথে মিলে। চিরসখা ধারাবাহিকের আগে পর্যন্ত ভ্লগ ভিডিও বানিয়ে তিনি ইউটিউব চালাচ্ছিলেন।
অভিনেতা জানান, ‘আমি যে কয় বছর ধারাবাহিকে কাজ করিনি সেই কয়েক বছর মাও কোন ধারাবাহিক দেখেনি। কোন সিরিয়াল চলত না আমাদের বাড়িতে। শুধুমাত্র জি ২৪ ঘন্টা চলতো যেখানে আমার দাদা নিউজ রিপোর্টার। আমার মা শুধুমাত্র আমার দাদাকেই দেখতো। তার মাঝে কোন সিরিয়াল দেখেনি আমার মা।’ এছাড়াও সায়ক জানান সিনেমা করতে গিয়ে তার অভিজ্ঞতা কেমন।
আরও পড়ুনঃ ‘গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন’- সাংবাদিককে গাধার সাথে তুলনা! হিন্দু নি’ধনের পরেও সন্ত্রাসের ধর্ম হয় না ঋত্বিক চক্রবর্তীর কাছে!
এর আগে সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন বেলাশুরু ছবিতে কাজ করার অভিজ্ঞতা তার ঠিক কতটা খারাপ ছিল। ছবি শুটিং শেষ হবার পর থেকে বিভিন্ন প্রোমোশানে প্রিমিয়ারে তাকে দেখা গিয়েছে। কিন্তু ছবিটি যখন বড়পর্দায় দেখানো হয়েছিল তখন নিজেকে সেই ছবিতে খুঁজেই পাননি সায়ক। পরে নাকি সেই ছবি থেকে সায়কের দৃশ্যগুলো সুন্দরভাবে বেছে বেছে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। পরিচালক প্রযোজকরা জানিয়েছিলেন ছবিটি অনেক দীর্ঘ হয়ে গেছে তাই জন্য তার দৃশ্য বাদ দেওয়া হয়েছে। পরবর্তীকালে সিনেমা করার কোন ইচ্ছে নেই। তিনি মনে করেন সিরিয়ালটাই তার জায়গা সিরিয়ালেই ভালো কাজ করতে পারেন। তাই যদি সুযোগ আসে সিরিয়ালেই কাজ করবেন।

