১৮ হাজার টাকা নিয়ে বাসি পচা গলা খাওয়ার! পনির থেকে বেরোচ্ছে টক গন্ধ! খাওয়ার মুখে তুলতেই রেগে লাল সায়কের দাদা! হোম ডেলিভারি কোম্পানির বিরুদ্ধে সরব সায়ক

টেলিভিশনের পর্দার (Television Screen) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। দীর্ঘ কয়েক বছর ধরেই টেলিভিশন জগতে (Television Industry) বিভিন্ন চরিত্রে অভিনয় করে এসেছেন সায়ক। বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে আমরা সায়ক কে দেখতে পেয়েছি। বর্তমানে ধারাবাহিক জগতে তাকে খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু দারুণ সক্রিয় থাকেন অভিনেতা।
ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে। সেখান থেকে নিত্যদিনের ভ্লগ ভিডিও আপলোড করে থাকেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেন এবং তার ফ্যানের সঙ্গে সব সময় সংস্পর্শে থাকেন সায়ক। মাঝে সায়ককে কিছুদিনের জন্য স্টার জলসার চিরসখা ধারাবাহিকে দেখা গিয়েছিল এবং জি বাংলার তুই আমার হিরো ধারাবাহিকেও অভিনয় করেছেন অভিনেতা।
অভিনেতা নিজের ব্লগ ভিডিওর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের প্রতিটি আপডেট দিয়ে থাকেন সবসময়। মাঝেমধ্যেই ব্লগ ভিডিওতে অভিনেতার পরিবারের সব সদস্যদের দেখা যায়। অভিনেতার মা বাবা দাদা সকলকেই সায়কের নিজের ব্লগ ভিডিওকে নিয়ে আসেন। সম্প্রতি সেই ব্লগ ভিডিওতে এক ভয়ংকর কান্ডের সাক্ষী থাকলেন দর্শক । হঠাৎ করে ব্লগের মাঝখানেই বিশাল রেগে গেলেন সায়কের দাদা। দাদার পাশাপাশি সায়কেও হঠাৎ চিৎকার চেঁচামেচি করতে দেখা গেলো।
আসলে প্রতিদিনের মতো ঐ দিনও নিত্যদিনের ব্লক ভিডিও বানাচ্ছিলেন সায়ক। দাদার সাথে গিয়েছিলেন কোনো একটি নিমন্ত্রণ বাড়িতে। সেখানেই হঠাৎ খাবার পাতে তাদের পচা গন্ধ পনির দেওয়া হয়। আর তাই দেখেই রেগে আগুন হয়ে গেলেন সায়ক ও তার দাদা। তারা চিৎকার শুরু করে দিলেন সেখানেই। দাদার চিৎকার চেঁচামেচি দেখে সায়ক সেই পনিরের সত্য যাচাই করে দাদার সাথে চেঁচামেচি শুরু করে দেন। কিন্তু হঠাৎ করে নেমন্তন্ন বাড়িতে গিয়ে এমন পচা খাবার কেন খাওয়ানো হলো অভিনেতা এবং তার দাদাকে?
আরও পড়ুনঃ জলসার দাপটে ধরাশায়ী জী! প্রথম পাঁচ থেকে ছিটকে গেল ফুলকি, পরিণীতা! ছক্কা হাঁকালো রানী ভবানী! কত নম্বরে পরশুরাম?
আসলে ঘটনাটি বেশ কয়েকমাস আগের। ভিডিওটি বেশ পুরনো। কয়েক মাস আগেই তাদের বাড়িতে একটি পুজো উপলক্ষে এক ক্যাটারারকে দায়িত্ব দেয়া হয়েছিল খাবার পরিবেশনের। সেখানেই খাবার ছিল পচা গন্ধযুক্ত। বিশেষ করে পনির তো একেবারেই পচা, সেই দিয়েই তারা রান্নার কাজ করেন। ক্যাটারার নিয়েছিল ১৮ হাজার টাকা। খেতে বসে তো সেই পনির মুখে দেওয়ার যাচ্ছে না। সেই নিয়েও ক্যাটারারের লোকের ওপর চড়াও হয়েছেন সায়কের দাদা। তাদের নামে অভিযোগও করেন তিনি। সেই পুরোনো ভিডিওটি আবার ভাইরাল হয়েছে।
https://fb.watch/BtzcXQgpt4/

