জলসার দাপটে ধরাশায়ী জী! প্রথম পাঁচ থেকে ছিটকে গেল ফুলকি, পরিণীতা! ছক্কা হাঁকালো রানী ভবানী! কত নম্বরে পরশুরাম?

বর্তমান সময়ে ধারাবাহিকগুলি (Bengali Serial) পুরোটাই নির্ভর করে থাকে টিআরপি রেটিং (TRP Rating) এর উপরে। তাইতো প্রতি সপ্তাহের এই বিশেষ দিনের জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি প্রতিপক্ষকে টেক্কা দিতে পারল কিনা, কত টিআরপি রেটিং নিয়ে এগিয়ে রইল সেই সমস্ত খবর জানার জন্য মুখিয়ে থাকেন সকলে। প্রতি সপ্তাহের এই বৃহস্পতিবার দিনটা তাই ধারাবাহিক প্রেমীদের জন্য হয়ে ওঠে বিশেষ গুরুত্বপূর্ণ।

এখন প্রতিটি ধারাবাহিকের সঙ্গে প্রতিটি ধারাবাহিকের প্রতিযোগিতা চলে। প্রতি সপ্তাহতেই এই নির্দিষ্ট দিনে টিআরপি তালিকা বের হয়। আর এই দিনেই জানা যায় কোন ধারাবাহিক এগিয়ে রইল, কোন ধারাবাহিক একটুর জন্য পিছিয়ে পড়ল। দর্শকেরা জানতে পারেন তাদের পছন্দের ধারাবাহিক কত পয়েন্ট নিয়ে এগিয়ে রইল টিআরপি তালিকায়।

আর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন টিআরপি তালিকা প্রকাশ পায়। সেইদিন দর্শকদের বুঝতে পারে সেই সপ্তাহে কোন ধারাবাহিক কত ভালো ফলাফল করেছে। সেজন্য আজকের দিনে দর্শকদের মনে বিশেষ উত্তেজনা থাকে। স্টার জলসা, জি বাংলা চ্যানেলের দর্শকদের মধ্যে রেষারেষি চলতে থাকে।

চলুন তাহলে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় নজর দেওয়া যাক। এই সপ্তাহে বিরাট বড় পরিবর্তন টিআরপি তালিকায়। গত সপ্তাহের মত এই সপ্তাহেও সকলকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করে রেখেছে স্টার জলসার রাণী ভবানী। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। টিআরপি তালিকায় চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার পরশুরাম। মোট প্রাপ্ত নম্বর ৬.৭। আর এবারে তৃতীয় স্থান দখল করেছে স্টার জলসার চিরসখা তাদের প্রাপ্ত নম্বর ৬.৪।

অন্যদিকে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। তাদের মোট প্রাপ্ত নম্বর ৬.৩। পঞ্চম স্থান দখল করে রেখেছে স্টার জলসার রাঙামতি, মোট প্রাপ্ত নম্বর ৬.০।

আরও পড়ুনঃ বাড়িতে ফিরেও মিলল না শান্তি! চন্দ্র ও শাশুড়ির অপমানে বিধ্বস্ত কমলিনী! মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়াল মিঠি, নিল বিরাট পদক্ষেপ!

চলতি সপ্তাহে TRP তালিকায় প্রথম পাঁচের নাম

1st •• রাণী ভবানী ৭.১
2nd •• পরশুরাম ৬.৭
3rd •• চিরসখা ৬.৪
4th •• জগদ্ধাত্রী ৬.৩
5th •• রাঙামতি ৬.০

Back to top button