‘রাখিবন্ধনের দিন ওর একটা ফোনও এল না, কষ্ট হয়েছিল!’- সায়কের জন্যই পেয়েছিলেন কাজ! রাখিতে প্রাক্তন বৌদির থেকে ফোন না পেয়ে আবেগপ্রবণ অভিনেতা!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। টেলিভিশনের পর্দার চেয়েও বেশি অভিনেতাকে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্লগিং ভিডিওর মাধ্যমে দেখতে পান দর্শক। সেই ব্লগ ভিডিওতে সায়ক বরাবরই তার প্রতিদিনের বিভিন্ন মুহূর্ত সকলের সাথে ভাগ করে নিতেন। পরিবার, বন্ধুবান্ধব সকলের সাথে কাটানো বিভিন্ন সুন্দর মুহূর্তের ভিডিও ওই ব্লগের মাধ্যমে তুলে ধরতেন তিনি। ব্লগ ভিডিওতে মা-বাবা, দাদা বৌদি সবাইকে দেখা যেত।

কিছুদিন আগে অভিনেতার পরিবারে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। অভিনেতার বড় দাদা সব্যসাচী চক্রবর্তী সঙ্গে তার স্ত্রী সুস্মিতার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। সুস্মিতাও অভিনয় জগতে জনপ্রিয় মুখ। ধারাবাহিক জগতে তাকে একাধিক ধারাবাহিককে অভিনয় করতে দেখা গিয়েছে। এমনকি সায়কের নিত্যদিনের ব্লগ ভিডিওতেও তাকে দেখা যেত। সুস্মিতাকে সায়ক কুটনি বৌদি বলে ডাকতো। সুখী দাম্পত্য জীবন ছিল সুস্মিতা এবং সব্যসাচীর তবে হঠাৎ করে তাদের মাঝে বিচ্ছেদের খবর গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে।

সায়ক আর সুস্মিতার মধ্যে যে খুনসুঁটির সম্পর্ক ছিল সেটা খুব ভালোবাসতেন দর্শক। সেটা এখন খুবই মিস করেন সকলে। এমনকি সায়কও মিস করেন বৌদিকে। কিছুদিন আগেই হয়েছিল। রাখি বন্ধন উৎসব। ওইদিন বৌদির কথা খুব মনে পড়ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছেন সায়ক।

সায়ক বললেন, ‘রাখিবন্ধনের দিন দেখলাম অফিসের সবাইকে রাখি পরিয়েছে সুস্মিতা। সে দিন ওর একটা ফোনও এল না, কষ্ট হয়েছিল। কিন্তু সব কিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়ার নাম জীবন।’ দুজনের সম্পর্ক কেন ভাঙলো সেই নিয়ে কোনো কথা বলতে চান না অভিনেতা। তিনি মনে করেন এটা একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই নিয়ে তিনি কিছু বলতে চান না।

আরও পড়ুনঃ ৩ লক্ষ টাকা জোগাড় করতে গিয়ে মৃ’ত্যু ফাঁদে পা দিল পারুল! শিরিনের হাত থেকে পারুলকে বাঁচাতে গিয়ে বিপদে রায়ান!

বর্তমানে সুস্মিতা সব্যসাচী দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। সুস্মিতা নিজের ব্যবসার কাজে দিনরাত পরিশ্রম করছেন। নতুন ব্যবসা শুরু করেছেন। অন্যদিকে প্রাক্তন স্বামীও নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত। অতীতকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। অতীত আঁকড়ে বাঁচা যায় না।

Back to top button