৩ লক্ষ টাকা জোগাড় করতে গিয়ে মৃ’ত্যু ফাঁদে পা দিল পারুল! শিরিনের হাত থেকে পারুলকে বাঁচাতে গিয়ে বিপদে রায়ান!

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিকগুলির মধ্যে দর্শকদের পছন্দের একটি ধারাবাহিক (Bengali Serial) হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকটি যত দিন যাচ্ছে দর্শকের কাছে আরো জনপ্রিয়তা পাচ্ছে। পারুল রায়ানের খুনসুঁটি মাখা কেমিস্ট্রি দর্শকদের বেশ পছন্দ হচ্ছে। টিআরপি তালিকাতেও প্রতি সপ্তাহে বেশ ভালো ফলাফল করে পরিণীতা। ধারাবাহিকে আবারো রায়ান পারুলের শত্রুতার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, গ্রামে গিয়ে পারুল জানতে পারে টগর বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল। পারুলকে হিংসে করে বড়লোক বাড়ির ছেলের সাথে বিয়ে করতে চায়। সেরকমই একজন ছেলের সাথে টগরের সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু বিয়ের সম্বন্ধ করতে এসে ওই ছেলে দামী বাইক চেয়ে বসে এই পারুলের বাবার সেই ক্ষমতা নেই বলে ছেলের বাড়ির লোক বিয়ে ভেঙে চলে যায়। তাই পারুলের বোন বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু পারুল ঠিকই জানে তার বোনের খোঁজ কে দিতে পারবে। টগরের প্রাণের বন্ধু ভাদুর পেট থেকে টেনে কথা বের করে পারুল। আর ঠিক এসে টগরকে উদ্ধার করে।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 22 August, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ২২ অগাষ্ট আজকের পর্ব

বোনকে উদ্ধার করে এনে পারুল বাবা মায়ের হাতে তুলে দেয় এবং সকলের সামনে বোনকে বকাঝকা শুরু করে। পারুলের মাও টগরকে সকলের সামনে কথা শোনাতে থাকে। কিন্তু টগর স্পষ্ট জানিয়ে দেয় সে বিয়ে করতে হলে ওই ছেলেটিকেই করবে। না হলে কাউকে করবে না। আর যদি ওই ছেলেটির সাথে বিয়ে না দেয় তার বাবা-মা তাহলে সে পালিয়ে যাবে। বিয়ে করার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে টগর। যা নয় তাই বলছে বাবা মাকে। বাইক কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। ছোট বড় কথা বলে ফেলছে ভাবনা চিন্তা না করেই।

পারুল তারপর তার বাবার কাছে জানতে চায় ছেলেটির পরিবার কেমন, ছেলেটি ভালো কিনা। টগরের বাবা জানাই খোঁজখবর নিয়ে তারা দেখেছে সবই ভালো, বংশ পরিবার সব ভালো। তাই পারুল বোনকে কথা দেয় ওই ছেলেটির সাথে বিয়ে দেবে। সবাই তো অবাক হয়ে যায় কারণ এত টাকা দিয়ে মেয়ের বিয়ে দেওয়া বাইক কেনা এসব সম্ভব নয় পারুলের বাবার পক্ষে। টগর আবার গয়না দাবি করছে। তাই বোনকে কথা দেয় সে ঠিক তিন লক্ষ টাকা জোগাড় করে তার বিয়ে দেবে। কিন্তু কোথা থেকে টাকা জোগাড় করবে সেটাই ভাবতে থাকে এরপর পারুল। তারপরই রায়ান, পারুল এবং মল্লারের ফোনে ইউনিভার্সিটি থেকে ফোন আসে। কালকে ইউনিভার্সিটি আসতে বলে সকলকে।

আরও পড়ুনঃ ফুলকির জীবনে শত্রুর আগমন! রাজমহলে প্রবেশ করলো ঈশিতা! দুর্ধর্ষ আজকের পর্ব

তাই জন্য পারুল রাতেই বেরিয়ে পড়ে মল্লাদের সাথে বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে এই টাকা জোগাড় করবে কিভাবে সেই নিয়ে ভাবনা চিন্তা করতে থাকে পারুল। দাদু বা বসু বাড়ির কারো থেকে সাহায্য নিতে রাজি হয় না পারুল। আর এই নিয়ে রায়ান এবং পারুলের মধ্যে ঝগড়া শুরু হয়। একে পরের দিন ইউনিভার্সিটিতে গিয়ে তারা জানতে পারে একটি কোল্ড ড্রিংকস কোম্পানি নতুন এসেছে বাজারে। কিন্তু তাদের বিরাট বড় লস হয়ে গেছে। আর সেইটাই কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে সাহায্য চাইতে এসেছে তারা। আর যে তাদের এই সমস্যার সমাধান দিতে পারবে তাকে তিন লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পারুল এটা শুনে খানিকটা নিশ্চিন্ত হয়। এটাই সুযোগ তার কাছে বোনের বিয়ের টাকা জোগাড় করার। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button