‘দেখ তোর বউ এসেছে…এতদিন পর এলি, শাশুড়িকে পিজ্জা খাওয়াবি না?’- শ্বশুরবাড়িতে এসে হাজির সুস্মিতা! বৌদিকে দেখে পিজ্জা খাওয়ার আবদার!

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty), যিনি অভিনয় জগতের পাশাপাশি তাঁর ব্যক্তিগত সম্পর্কের জন্যও বহুবার শিরোনামে এসেছেন। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও পারিবারিক বন্ধনের ক্ষেত্রে তিনি সবসময়ই আবেগপ্রবণ। অন্যদিকে, অভিনেত্রী সুস্মিতা রায় যিনি বহু সিরিয়ালে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়েছেন, তাঁদের মধ্যে ছিল এক উষ্ণ দেওর-বৌদির সম্পর্ক। সায়ক সবসময় তাকে নিজের বৌদি নয়, নিজের বড় বোনের মতোই দেখতেন। আর সুস্মিতা রায়ও তাকে ঠিক নিজের ভাইয়ের মতোই আগলে রেখেছিলেন। এই সম্পর্ক একসময় ছিল পুরো পরিবারের প্রাণ।
কিন্তু কয়েক মাস আগেই সুস্মিতা রায় এবং সায়কের দাদা, সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এই বিচ্ছেদ নিয়ে তখন যথেষ্ট জলঘোলা হয়েছিল। ব্যক্তিগত সম্পর্কের ভাঙন যখন প্রকাশ্যে আসে, তখন তা অনেকে নানা ব্যাখ্যা দিয়েছিল, কেউ আবার সেই আঘাত নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। সুস্মিতা ও সব্যসাচীর দূরত্ব যেন পুরো পরিবারকেই ছুঁয়ে গিয়েছিল, আর সেই সময় সায়কও ছিলেন চরম মানসিক চাপে।
এই মুহূর্তে হঠাৎ করে সমাজ মাধ্যমে একটি ভিডিও ঘুরে বেড়াতে শুরু করেছে, আর সেই ভিডিওই আবার নতুন করে আলোচনার ঝড় তুলেছে। দেখা যাচ্ছে, সুস্মিতা রায় আবার নিজের শ্বশুরবাড়িতে! আর বৌদিকে দেখামাত্রই সায়কের আবদার- ‘বৌদি, পিজ্জা খাওয়াবে!’ এতেই জল্পনা-কল্পনার আগুন ছড়িয়ে পড়েছে। দর্শকের প্রশ্ন তাহলে কি আবারও জোড়া লাগতে চলেছে দেওর-বৌদির সম্পর্ক? তবে কি সত্যিই বিচ্ছেদের কষ্ট ভুলে আবার পরিবারে ফিরে এলেন অভিনেত্রী সুস্মিতা রায়?
তবে সত্যিটা সম্পূর্ণ আলাদা। এই ভিডিও আসলে বেশ পুরনো, সায়ক চক্রবর্তীর আগের এক মজার মুহূর্ত সমাজ মাধ্যমে আবার ভাইরাল হয়েছে। পুরনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ায় অনেকেই ভেবেছেন সুস্মিতা রায় শ্বশুরবাড়িতে ফিরে এসেছেন। বাস্তবে এমন কিছুই ঘটেনি। পরিবারের বর্তমান পরিস্থিতিতে এখনো কোনও পরিবর্তন হয়নি, শুধুই পুরনো স্মৃতি আবার নতুন করে নেটদুনিয়ার সামনে এসেছে।
আরও পড়ুনঃ ৬ বছরে পা জোজোর দত্তক পুত্র আদীপ্তর! সারেগামাপার সেটেই কেক কেটে জমজমাট সেলিব্রেশন! আদিকে ভালবাসার বার্তা ‘ইমন মাসির’!
তবে প্রশ্নটা রয়েই গেল, যদি সত্যিই কোনও একদিন এই ভেঙে যাওয়া সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগে, যদি সত্যিই দু’জনের মধ্যে আবার বন্ধুত্ব বা বোঝাপড়া তৈরি হয়, তাহলে কেমন লাগবে দর্শকদের?

