৬ বছরে পা জোজোর দত্তক পুত্র আদীপ্তর! সারেগামাপার সেটেই কেক কেটে জমজমাট সেলিব্রেশন! আদিকে ভালবাসার বার্তা ‘ইমন মাসির’!

সালটা ২০১৯—গায়িকা জোজোর জীবনে এসেছিল আদর আর আলোয় ভরা একটি নাম, ছোট্ট আদীপ্ত। সময়ের সঙ্গে সঙ্গে সেই খুদে এখন সোশ্যাল মিডিয়ারও পরিচিত মুখ। মায়ের হাত ধরে নানা ভিডিও ও ছবিতে ফুটে ওঠে তার মিষ্টি মুহূর্তগুলো। এবার ছয় বছরে পা দিল আদীপ্ত। আর সেই উপলক্ষ্যে সারেগামাপার সেটে সাজল বিশেষ আয়োজন। কেক কাটা, গান, হইচই—সব মিলিয়ে যেন ছোট্ট এক উৎসব।
ফেসবুকে ছেলের জন্মদিনের সেলিব্রেশনের ছবি-ভিডিও ভাগ করে নিলেন জোজো। লাল পোশাকে বিশেষভাবে মানিয়ে গিয়েছিল আদীপ্ত। কেক কাটার পর তাকে নিজের হাতে কেক খাইয়ে দেন গায়িকা। পাশে দাঁড়িয়ে ছিলেন সারেগামাপার বিচারকরা ও প্রতিযোগীরা। সকলেই মিলে তাকে গেয়ে শোনালেন হ্যাপি বার্থডে। ইমন চক্রবর্তীও আদিকে আদর করে কেক খাইয়ে দেন। সেই হাসিতে যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল জন্মদিনের পরিবেশ।
পোস্টে জোজো লেখেন, সারেগামাপার পুরো দলকে তিনি ভীষণই কৃতজ্ঞ—কারণ তারা আদির জন্মদিনকে এতটা বিশেষ করে তুলেছে। তাঁর কথায়, ঈশ্বরের কৃপায় ছেলে এত গুণী মানুষের আশীর্বাদ পাচ্ছে। রূপম ইসলাম, শ্রীরাধা ও শুভমিতা বন্দ্যোপাধ্যায়, শান্তনু মৈত্র, জিৎ গঙ্গোপাধ্যায়, কৌশিকী ও রূপঙ্কর বাগচি—সবাইকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। আদীপ্তের সঙ্গে তাদের ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইমনও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আদির জন্মদিনের ভিডিও শেয়ার করেন। লেখেন, “ওরা সব থেকে ভাল। সব থেকে সুন্দর। বিলেটেড হ্যাপি বার্থডে আদি বাবু।” সঙ্গে আরও লিখলেন, “ইমন মাসি তোমাকে খুব ভালবাসে। বড় হয়ে খুব ভাল মানুষ হও বাবা।” গায়িকার পোস্টেও দেখা মিলেছে ইমন, রূপম ও শুভমিতার সঙ্গে ছোট্ট আদির খুশির মুহূর্ত।
আরও পড়ুনঃ ‘বাবার মৃ’ত্যুর পর আমাদের চরম দুরবস্থায় জমি নিয়ে তুমুল অশান্তি…বিয়েতে গয়না দেওয়ার ভয়ে একবার দেখতেও আসেনি!’- জীবনের দুঃসময়ে পাশে থাকেনি কেউ! মাকে নিয়ে একাই লড়েছেন সঙ্ঘশ্রী!
সম্প্রতি শাশুড়িকে হারানোর শোক এখনও টাটকা জোজোর মনে। স্বামী আর মেয়ে কাজের সূত্রে বাইরে থাকেন। ফলে ছেলে আদি আর নিজের কাজ নিয়েই কাটে তাঁর দৈনন্দিন সময়। মহামারীর মধ্যেই যখন আদীপ্ত প্রথম তাঁর জীবনে আসে, তখন ভয়ে তাকে চোখের আড়াল করেননি এক মুহূর্তও। নিজের হাতে সব দেখাশোনা করেছেন। মেয়ে বাজোও আদীপ্তকে নিজের ছোট ভাই নয়, বরং ‘ছোট্ট ছেলে’ ভাবেই আঁকড়ে রেখেছে। জোজোরই কথায়, বাজো হল আদির দ্বিতীয় মা। মমতা, ভালোবাসা আর হাসিতে ভরা এই পরিবারেই বড় হয়ে উঠছে ছয় বছরের ছোট্ট আদীপ্ত।

