‘জামা কাপড়ের কি ছিড়ি…’- মা বাবাকে কটাক্ষ! রাগ ফুঁসে উঠলেন সায়ক চক্রবর্তী! স্পষ্ট ভাষায় দিলেন যোগ্য জবাব!
ছোট পর্দার পরিচিত মুখ সায়ক চক্রবর্তী এখন শুধু অভিনয়েই নয় বরং সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয়। তাঁর প্রতিদিনের ভ্লগিং আর ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার অভ্যাস অনুরাগীদের কাছে বেশ জনপ্রিয়। বন্ধুবান্ধব থেকে শুরু করে পরিবারের নানা গল্প উঠে আসে তাঁর পোস্টে। সম্প্রতি তেমনই একটি পারিবারিক ছবি ঘিরে তৈরি হল তুমুল বিতর্ক।
গত ২৬ ডিসেম্বর সায়ক তাঁর মা বাবার একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায় দুজনেই নীল রঙের পোশাকে সেজেছেন। বাবার গায়ে নীল পঞ্জাবি আর মায়ের পরনে নীল শাড়ি। ছবির ক্যাপশনে সায়ক লেখেন ভালবাসা আর একসঙ্গে থাকার গল্প। বর্তমান সময়ে সম্পর্ক ভেঙে যাওয়ার প্রবণতার মাঝে কীভাবে তাঁর মা বাবা বহু ওঠানামা পেরিয়ে একসঙ্গে থেকেছেন সেই কথাই আবেগে তুলে ধরেন তিনি।
কিন্তু সেই ভালবাসার পোস্টেই বিষ ছড়ান এক মহিলা নেটিজেন। তিনি কটূক্তি করে লেখেন মা বাবার বয়স আর চেহারা নিয়ে অসম্মানজনক মন্তব্য। এমন মন্তব্য চোখে পড়তেই চুপ থাকেননি সায়ক। নিজের মা বাবাকে নিয়ে কুরুচিকর কথা তিনি কোনওভাবেই মেনে নিতে পারেননি। তাই সরাসরি এবং কঠোর ভাষায় সেই মহিলাকে জবাব দেন অভিনেতা।
সায়ক স্পষ্ট ভাষায় জানান যে বয়স নিয়ে কটাক্ষ করা মানসিক দৈন্যের পরিচয়। আজ যারা অন্যকে নিয়ে হাসছে আগামী দিনে তারাও একই বাস্তবতার মুখোমুখি হবে। তাঁর কথায় ফুটে ওঠে সন্তান হিসেবে দায়িত্ব আর সম্মানবোধ। মা বাবার প্রতি ভালবাসা যে কোনও সমালোচনার ঊর্ধ্বে তা আরও একবার প্রমাণ করেন তিনি।
আরও পড়ুনঃ ভরা রাস্তায় ভালোবাসার মুহূর্ত! অভিনেতার গালে একের পর এক চু’মু! অঙ্কুশ ঐন্দ্রিলার উচ্ছ্বাসে মাতল নেটদুনিয়া! ‘লটারি জিতে গিয়েছে…’- কোন নতুন সুখবর দিলে অভিনেতা?
সায়ক চক্রবর্তীর জীবনের গল্পেও রয়েছে লড়াই আর ত্যাগের অধ্যায়। মা রেখা চক্রবর্তী বহু কষ্টে দুই ছেলেকে বড় করেছেন। নিজের গয়না বিক্রি করে ছেলেদের পড়াশোনা চালিয়েছেন। কঠিন সময়ে একাই সামলেছেন সংসার। আজ সেই ত্যাগের ফলেই দুই ছেলে প্রতিষ্ঠিত। এখন তাঁরা মাকে ভালবাসা যত্ন আর সম্মানে ভরিয়ে রাখেন। সেই ছবিই যেন আরও একবার মানুষের মুখোশ খুলে দিল।

