ভরা রাস্তায় ভালোবাসার মুহূর্ত! অভিনেতার গালে একের পর এক চু’মু! অঙ্কুশ ঐন্দ্রিলার উচ্ছ্বাসে মাতল নেটদুনিয়া! ‘লটারি জিতে গিয়েছে…’- কোন নতুন সুখবর দিলে অভিনেতা?

টলিপাড়ার অন্যতম চর্চিত ও জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন আবারও শিরোনামে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তাঁদের। পর্দার বাইরেও এই জুটির রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি প্রকাশ্যে আসা এক মুহূর্তের ভিডিয়োতে ধরা পড়েছে তাঁদের খুনসুটি ভরা ভালোবাসা, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। প্রেমিক যুগলের এই স্বাভাবিক আনন্দঘন মুহূর্ত মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের।

ভিড় ঠাসা রাস্তায় দাঁড়িয়ে আসন্ন ছবির টিজার বড় স্ক্রিনে ভেসে উঠতেই আবেগে ভাসেন ঐন্দ্রিলা। আনন্দ ধরে রাখতে না পেরে একের পর এক চুমু এঁকে দেন অঙ্কুশের গালে। সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ মজা করে লেখেন অঙ্কুশের ভাগ্য খুলে গেল আবার কেউ বলেন এই ভালোবাসাই তাঁদের আলাদা করে তোলে।

এই আনন্দের মূল কারণ তাঁদের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার। টিজার শুরুতেই দর্শকের সামনে আসে মজার এক দৃশ্য। মা গঙ্গার কাছে নারীদের চরিত্র সরল করার আবেদন জানাতে দেখা যায় অঙ্কুশকে। সেই কথার উত্তরে বন্ধুর কটাক্ষ ও মা কালীর চড় গল্পে যোগ করে হাস্যরসের মোড়ক।

টিজার যত এগোয় ততই স্পষ্ট হয় গল্পের গভীরতা। অঙ্কুশের চরিত্র একজন ইভেন্ট ম্যানেজমেন্ট পেশার মানুষ যিনি বিয়ের যাবতীয় দায়িত্ব নিখুঁতভাবে সামলান। কিন্তু সমস্যা তৈরি হয় মেয়েদের মন বোঝার জায়গায়। কারও পছন্দ গলদা চিংড়ি নয় আবার কেউ চান সাদা শাড়িতে বিয়ের আসর। সব মন রাখতে গিয়ে হাঁপিয়ে ওঠে সে।

আরও পড়ুনঃ শুটিং ফ্লোরে তুমুল উত্তেজনা! ‘ও আমাকে মারতে অব্দি উঠেছিল…’- শুভাশিস মুখার্জির গায়ে হাত তুলতে উদ্যত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? কিন্তু কেন?

এই টানাপোড়েনের মাঝেই জীবনে আসে ঐন্দ্রিলার চরিত্র। সেখান থেকেই শুরু হয় প্রেমের গল্প। অঙ্কুশ প্রেমে পড়লেও ঐন্দ্রিলা তাকে একেবারেই পছন্দ করে না। এই একতরফা ভালোবাসা কোন দিকে মোড় নেবে তার উত্তর মিলবে আগামী ৯ জানুয়ারি। তার আগে এই বাস্তব জীবনের ভালোবাসার মুহূর্ত দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিল।

Back to top button